মোমবাতি হাতে রাজপথে প্রাক্তন মুখ্যমন্ত্রী! বারুইপুর কাণ্ডে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান মমতার
Connect with us

ভাইরাল খবর

মোমবাতি হাতে রাজপথে প্রাক্তন মুখ্যমন্ত্রী! বারুইপুর কাণ্ডে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান মমতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বারুইপুরে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার (rape and murder case) প্রতিবাদে সোমবার পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নিজের বাড়ির সামনে থেকেই মোমবাতি মিছিল (Candlelight March) শুরু করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন দলের একাধিক নেতা-নেত্রী ও কর্মী-সমর্থক।

মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাড়ির গলির মুখে পুলিশ (Police) ও কেন্দ্রীয় বাহিনী (Central Forces) ব্যারিকেড (Barricade) দিয়ে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। এরপর কিছু সময় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর মিছিল এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, হাজরা মোড় পর্যন্ত এই মিছিল যাওয়ার কথা ছিল।

মিছিলে অংশগ্রহণকারীদের মুখে শোনা যায়, ‘We Want Justice’, ‘আমার সুর, তোমার সুর, জাস্টিস ফর বারুইপুর’ এবং ‘তোমার আমার একই সুর, জাস্টিস ফর বারুইপুর’-সহ একাধিক স্লোগান। হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে প্রতিবাদে সামিল হন তৃণমূলের একাধিক নেত্রী।

উল্লেখ্য, বারুইপুরের ঘটনার পর শনিবারই ঘটনাস্থলে যেতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, তাঁকে হাউস অ্যারেস্ট (House Arrest) করে সেখানে যেতে বাধা দেওয়া হয়। পরে রবিবার তিনি ফোনে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

Advertisement
ads ads

সোমবার তৃণমূলের একটি প্রতিনিধি দলও বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের পরিস্থিতির খোঁজ নেন দলের প্রতিনিধিরা। এরপরই কলকাতায় ফিরে প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Continue Reading
Advertisement ads