স্ত্রীকে ফেরাতে থানায় গিয়ে গায়ে আগুন, আশঙ্কাজনক যুবক!
Connect with us

দেশের খবর

স্ত্রীকে ফেরাতে থানায় গিয়ে গায়ে আগুন, আশঙ্কাজনক যুবক!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মহারাষ্ট্রের কোলহাপুরে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রী বিবাহবিচ্ছেদ না করেই অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন, এমনকি বিয়েও করেছেন—এই অভিযোগ তুলে থানায় পুলিশের কাছে ন্যায়বিচার চাইতে গিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক।

অভিযুক্ত স্ত্রীকে ফেরানোর জন্য পুলিশের দ্বারস্থ হয়েছিলেন কোলহাপুরের বাসিন্দা শেখর গায়কোয়াড়। তাঁর অভিযোগ, পরিবারের সমর্থন নিয়েই স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সংসার পেতেছেন। বিষয়টি মেনে নিতে না পেরে থানায় স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানান তিনি। কিন্তু পুলিশের সামনেই হঠাৎ নিজের গায়ে আগুন লাগিয়ে দেন শেখর।

আরও পড়ুনঃমৃত্যুর খাঁড়া নিয়ে শুটিং! সিকান্দারের জন্য কত পারিশ্রমিক পেয়েছেন সলমন?

অপ্রত্যাশিত এই ঘটনায় হতভম্ব হয়ে যান থানায় উপস্থিত পুলিশকর্মীরা। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে ততক্ষণে শরীরের ৬০ শতাংশের বেশি পুড়ে যায়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় কোলহাপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads