ইতিহাসে প্রথমবার! নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে মহিলারা
Connect with us

দেশের খবর

ইতিহাসে প্রথমবার! নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে মহিলারা

Dwip Narayan Chakraborty

Published

on

আগামীকাল নারী দিবস। সেই উপলক্ষে গুজরাটের নওসারিতে অনুষ্ঠিত হতে চলেছে এক মেগা ইভেন্ট। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারী দিবসে গুজরাটে এক মেগা ইভেন্টে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। নারী দিবসের কথা মাথায় রেখে এহেন আয়োজন করেছে রাজ্য প্রশাসন।

নারী দিবস উপলক্ষে নওসারিতে হওয়া মেগা ইভেন্টে নমোর নিরাপত্তার দায়িত্বে থাকছেন শুধু মহিলা পুলিশ আধিকারিকরা। ভারতের ইতিহাসে এটা প্রথম ঘটতে চলেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি।

অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা জেলা। এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অনুষ্ঠানের সমস্ত আয়োজন খুঁটিয়ে দেখছেন নিরাপত্তার দায়িত্বে থাকা মহিলা আধিকারিকরা। জানা গিয়েছে, আগামীকাল প্রধানমন্ত্রী প্রথমে ভানসি বোরসি গ্রামের হেলিপ্যাডে নামবেন। তারপর নওসারিতে অনুষ্ঠানে যোগ দেবেন। এই পুরো সময়টায় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকবেন শুধু মহিলারাই।

আরও পড়ুন-১৪ তম সন্তানের জন্ম দিলেন টেসলা কর্তা এলন মাস্ক! সঙ্গে জড়িয়ে ভারতের শিকড়

Advertisement
ads

মহিলা আধিকারিকদের তালিকায় রয়েছেন আইপিএস, কনস্টেবল ও এসআই। এই বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি জানিয়েছেন, আগামীকাল নারী দিবস। এই উপলক্ষে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে গুজরাট পুলিশ। এই প্রথমবার ভারতের ইতিহাসে প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন শুধুমাত্রই মহিলা আধিকারিকরা। এত বড় অনুষ্ঠানের সব আয়োজন মহিলারাই দেখছেন বলে জানিয়েছেন তিনি।

গত মাসে প্রধানমন্ত্রী বলেছিলেন, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেশের অনুপ্রেরণাদায়ক নারীদের হাতে তিনি পুরোপুরি সঁপে দেবেন। ভারতের স্বাধীনতা সংগ্রাম কিংবা সংবিধান রচনার ক্ষেত্রে নারীর ভূমিকা অনস্বীকার্য বলে দাবি করেন প্রধানমন্ত্রী মোদী। আর তাই জাতীয় নারী দিবসে একটি বিশেষ উদ্যোগ নেবেন তিনি বলে জানিয়েছেন। আগামী ৮ই মার্চ প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেশের অনুপ্রেরণাদায়ক নারীদের জন্য এক মঞ্চ হয়ে উঠবে বলেই আশা করা যাচ্ছে ।

আরও পড়ুন-মুম্বই স্টেশনের শৌচাগারে রক্তাক্ত তরুণী! উদ্ধার করে হাসপাতালে ভর্তি

Advertisement
ads