বিশ্ব হোমিওপ্যাথি দিবসে বিকল্প চিকিৎসার প্রসারে উদ্যোগ
Connect with us

দেশের খবর

বিশ্ব হোমিওপ্যাথি দিবসে বিকল্প চিকিৎসার প্রসারে উদ্যোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আজ, ১০ই এপ্রিল, বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব হোমিওপ্যাথি দিবস (World Homoeopathy Day)। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির জনক ডঃ ক্রিস্টিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যান এর জন্মদিন উপলক্ষেই এই দিনটি উদযাপন করা হয়। ১৭৫৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন হ্যানেমান, যাঁর হাত ধরেই বিকল্প চিকিৎসার এই পদ্ধতির সূচনা। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর এই দিনে আয়োজিত হয় নানা সচেতনতামূলক ও বৈজ্ঞানিক কর্মসূচি।

ভারত সহ বিশ্বের নানা প্রান্তে হোমিওপ্যাথি চিকিৎসার গ্রহণযোগ্যতা বাড়ছে। কম পার্শ্বপ্রতিক্রিয়া এবং স্বল্প ব্যয়বহুল এই চিকিৎসা পদ্ধতি বহু রোগে কার্যকর প্রমাণিত হয়েছে বলে দাবি চিকিৎসকদের। বর্তমানে ভারতের মতো দেশে হোমিওপ্যাথি চিকিৎসা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম অংশ হয়ে উঠেছে। কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার হোমিওপ্যাথি শিক্ষা, গবেষণা ও চিকিৎসা বিস্তারে গুরুত্ব দিচ্ছে।

এ বছর বিশ্ব হোমিওপ্যাথি দিবসের মূল থিম— “Empowering Research, Enhancing Proficiency”, অর্থাৎ গবেষণার ক্ষমতাকে উৎসাহ দেওয়া এবং দক্ষতাকে আরও শানিত করা। আয়ুষ মন্ত্রকের অধীনে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি (CCRH) এই দিনটিকে ঘিরে দিল্লিতে আয়োজিত করেছে দু’দিনব্যাপী সম্মেলন, যেখানে দেশ-বিদেশের গবেষক, চিকিৎসক, ও শিক্ষাবিদেরা অংশগ্রহণ করছেন।

এই দিবসের মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির প্রয়োজনীয়তা, গবেষণার ভবিষ্যৎ, রোগ প্রতিরোধে এর অবদান ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Advertisement
ads

বিশেষজ্ঞদের মতে, “হোমিওপ্যাথি শুধুই বিকল্প নয়, এটি একটি বিশ্বাসযোগ্য ও কার্যকর চিকিৎসা ব্যবস্থা—যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়।” আজকের দিনে সেই বার্তাই আরও একবার তুলে ধরা হচ্ছে বিশ্বজুড়ে।

Continue Reading
Advertisement