কর্নাটকে ভয়াবহ হামলা, ইজরায়েলি তরুণীসহ দুই নারী গণধর্ষণের শিকার
Connect with us

দেশের খবর

কর্নাটকে ভয়াবহ হামলা, ইজরায়েলি তরুণীসহ দুই নারী গণধর্ষণের শিকার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কর্নাটকের কোপ্পালে এক ভয়াবহ অপরাধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে তুঙ্গভদ্রা নদীর খালের ধারে বেড়াতে গিয়ে এক ইজরায়েলি পর্যটক ও স্থানীয় এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের সঙ্গে থাকা তিন যুবককেও বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা, এরপর তাদের খালে ফেলে দেওয়া হয়। এর মধ্যে এক যুবকের মৃতদেহ পরে উদ্ধার করা হয়েছে।

ঘটনার দিন রাতে ইজরায়েল ও আমেরিকার দুই পর্যটক, মহারাষ্ট্র ও ওড়িশার দুই যুবক এবং স্থানীয় হোম স্টে-মালকিন একসঙ্গে নদীর ধারে বেড়াতে গিয়েছিলেন। সেই সময় তিন যুবক বাইকে করে এসে পর্যটকদের ওপর আচমকা হামলা চালায়। প্রথমে তারা দিকনির্দেশনা জানতে চায়, এরপর জোর করে টাকা দাবি করে। টাকা না পেয়ে পর্যটকদের মারধর করে এবং তিন যুবককে খালে ফেলে দেয়।

আরও পড়ুনঃ“নারীর আসল শক্তি তার মধ্যেই – নারী দিবসে বিশেষ বার্তা কঙ্গনার”

পুলিশ জানায়, আমেরিকান ও মহারাষ্ট্রের যুবক সাঁতার জানতেন বলে কোনোরকমে বেঁচে যান, কিন্তু ওড়িশার বিভাস সাঁতার না জানায় ডুবে যান। পরে তাঁর দেহ উদ্ধার করা হয়। অভিযুক্ত তিন যুবক দুই তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যায়।

Advertisement
ads

এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। আহত দুই তরুণীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের শারীরিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে। কোপ্পালের পুলিশ সুপার রাম এল আরাসিদ্দি জানিয়েছেন, অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে।

Continue Reading
Advertisement