ঢাকায় হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের কড়া ব্যবস্থা
Connect with us

বিশ্বের খবর

ঢাকায় হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের কড়া ব্যবস্থা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিলকে ঘিরে উত্তেজনা ছড়াল ঢাকায়। সংগঠনটি ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির ঘোষণা দিয়েছিল আগেই। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে মিছিল বের করলে পল্টন মোড়ে পুলিশ বাধা দেয়। এরপরই শুরু হয় সংঘর্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা ইটপাটকেল ছুড়তে শুরু করলে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। মিছিল ছত্রভঙ্গ হলেও আন্দোলনকারীরা গলিতে ঢুকে বিক্ষিপ্ত হামলা চালায় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ স্ত্রীকে ফেরাতে থানায় গিয়ে গায়ে আগুন, আশঙ্কাজনক যুবক!

২০০৯ সালে শেখ হাসিনার সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। তবে সংগঠনটি গোপনে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। গত বছর গণআন্দোলনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তারা নিষিদ্ধই রয়ে গেছে। আইন অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের যেকোনো প্রচার বা মিছিল অপরাধ। ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ, চলছে তদন্ত।

Advertisement
ads
Continue Reading
Advertisement