মালদায় শোয়ে গিয়ে হেনস্থা! পারিশ্রমিক নিয়ে বচসা
Connect with us

বিনোদন

মালদায় শোয়ে গিয়ে হেনস্থা! পারিশ্রমিক নিয়ে বচসা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সকলেই হয়তো চেনেন এই পরিচিত দুই মুখ। টলিউডের অতি জনপ্রিয় মুখ সৌরভ দাস ও দর্শনা বণিক। টলি তারকাদের কোনো না কোনো শো করতে বাইরে যেতেই হয়। একাধিক অনুষ্ঠান করে থাকেন তারা। তবে সম্প্রতি শো করতে গিয়ে হেনস্থার মুখে পড়েছেন টলিউডের তারকা জুটি সৌরভ দাস ও দর্শনা বণিক। ঠিক কি ঘটেছে?

মালদায় এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সৌরভ দাস ও দর্শনা বণিক। সেখানে শো করতে গিয়ে পারিশ্রমিক নিয়ে হেনস্থার শিকার হলেন টলিউডের জনপ্রিয় জুটি সৌরভ-দর্শনা। মালদায় রাত ৮টায় তাদের মঞ্চে যাওয়ার কথা। বাঁকুড়া থেকে আসেন সৌরভ দাস ও লখনউ থেকে আসেন দর্শনা বণিক। দুজনেই গিয়ে হোটেলে পৌঁছান। কিন্তু, এরপরও তারা কোনো পারিশ্রমিক পাননি! সোশ্যাল মিডিয়াতে এসে সৌরভ ও দর্শনা জানালেন তাঁদের সঙ্গে ঠিক কী ঘটনা ঘটেছে!

মালদায় সেদিন পারিশ্রমিক তো দূরের কথা, সৌরভ বা দর্শনার সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করা হয় না পর্যন্ত। ঠিক কি হয়েছে? মন্টু পাইলট খ্যাত অভিনেতা সৌরভ দাস ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করে বলেছেন, মালদায় এক ফ্যাশন শো-তে এসে হেনস্থার মুখে পড়েছেন তারা।

আরও পড়ুন – বিপাকে সলমন! মুক্তির আগেই লিক হয়ে গেল সিকান্দার

Advertisement
ads

অভিযোগের আঙুল উঠেছে অনুষ্ঠানের আয়োজকদের ওপর। সৌরভ ভিডিওটিতে বলেছেন, মালদায় একটি অনুষ্ঠান করার কথা ছিল তাঁর ও দর্শনার। সেই মতো রাত ৮টায় তাদের মঞ্চে যাওয়ার কথা। বাঁকুড়া থেকে আসেন সৌরভ দাস ও লখনউ থেকে আসেন দর্শনা বণিক। দুজনেই গিয়ে হোটেলে পৌঁছান।

শো করার জন্য মেইল করে সৌরভ-দর্শনার সঙ্গে আয়োজকরা অনুষ্ঠানের সব তথ্য ও পারিশ্রমিক নিয়ে কথাবার্তাও বলেন। এমনকী দু’দিন আগেই তাদের পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়। তাই সৌরভ তাঁর এই ভিডিওর মাধ্যমে দর্শকদের জানিয়েছেন, যে তারা পারিশ্রমিক পাননি বলেই মঞ্চে যেতে পারছেন না।

আরও পড়ুন – বিপাকে সলমন! মুক্তির আগেই লিক হয়ে গেল সিকান্দার

Advertisement
ads