রাত পোহালেই খুশির ঈদ। তবে করোনা আবহ কোপ ফেলেছে সেমাইয়ের বাজারে
Connect with us

উত্তর দিনাজপুর

রাত পোহালেই খুশির ঈদ। তবে করোনা আবহ কোপ ফেলেছে সেমাইয়ের বাজারে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৩ মে : রাত পোহালেই ঈদ উৎসব। আর ঈদ মানেই সেমাই। তবে করোনা আবহ কোপ ফেলেছে ঈদের বাজারে। করোনা সংক্রমণ রোধে রাজ্যজুড়ে আংশিক লকডাউন ঘোষণা করেছে রাজ্যসরকার।

গোটা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইটাহারেও পালন করা হচ্ছে আংশিক লকডাউন। ফলে ইটাহার হাটখোলা এলাকায় সাপ্তাহিক হাটে ঈদের আগের দিন বিক্রি নেই সেমাই-এর। ক্রেতার আশায় দোকানে বসে প্রহর গুনছেন বিক্রেতারা। এমনি চিত্র দেখা গেল বৃহস্পতিবার ইটাহারের সাপ্তাহিক হাটে। বিক্রেতারা জানান, আগামীকাল ঈদ উৎসব, কিন্তু করোনা আবহে লকডাউনের ফলে হাটে বাজারে লোকজন কম আসছে ফলে এবছর সেমাই এর বিক্রি নেই। আশানুরূপ বিক্রি না হওয়ায় ক্ষতির সম্মুখীন ইটাহার ব্লকের সেমাই বিক্রেতারা।