ভোটের আগের দিন তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়
Connect with us

রাজ্যের খবর

ভোটের আগের দিন তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩১ মার্চ : রাত পোহালেই পূর্ব মেদিনীপুরে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। তার আগেই বৃহস্পতিবার তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়৷

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে কাঠ মিল থেকে তাজা বোমাগুলি উদ্ধার হয়৷ বুধবার সাত সকালে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নং ব্লকের নৈপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের সাঁয়া গ্রামে একটি কাঠমিলে সংলগ্ন এলাকায় থেকে ১০-১২ টি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। খবর দেওয়া হয় বোম স্কোয়ারর্ডকে। বোমাগুলি উদ্ধারের পর নিষ্ক্রিয় করার ব্যবস্থা করা হয়।
বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। ভোটে সন্ত্রাস ছড়ানোর জন্য বোমা মজুত করা হচ্ছিল কি না, তার তদন্ত শুরু করেছে পুলিশ।