দলীয় প্রচারে এসে পূর্ব মেদিনীপুরের সভা থেকে তৃণমূল সুপ্রিমোকে তীব্র কটাক্ষ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী
Connect with us

রাজনীতি

দলীয় প্রচারে এসে পূর্ব মেদিনীপুরের সভা থেকে তৃণমূল সুপ্রিমোকে তীব্র কটাক্ষ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২১ মার্চ : বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের ক্ষমতা দখলে মরিয়া সমস্ত রাজনৈতিক দলগুলি। নিজেদের দলকে শীর্ষে আনার লক্ষ্যে বিভিন্নভাবে প্রচার চালাচ্ছে শাসক বিরোধী সকলে। বঙ্গের দখল নিতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্ব।

একে একে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন দলের হয়ে প্রচার করতে। রবিবার বাংলায় ভোট প্রচারে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। পূর্ব মেদিনীপুরের এগরার সভা থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করেন অমিত শাহ। এদিনের সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক তিনি। পাশাপাশি তোলাবাজি, কাটমানি ও অনুপ্রবেশ নিয়ে রাজ্য় সরকারকে নিশানা করেন।উল্লেখ্য, শনিবারেই কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কৈলাশ বিজয়বর্গীয়। অমিত শাহের সভায় এদিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাবা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারী উপস্থিত ছিলেন। এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়কে নিশানা করে শাহ বলেন,” দিদি ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চায় আর মোদিজী সোনার বাংলা বানাতে চান। বিজেপিকে ভোট দিয়ে পরিবর্তন আনুন। বাংলায় এবার পদ্মফুল ফুটবে। বিজেপি শাসনে এলে আর কাটমানি দিতে হবে না। “এদিন তিনি আরোও বলেন, “বামেদের পর তৃণমূল কোন কথা রাখেনি। দিদি বলেছিলেন পরিবর্তন হবে, কিন্তু হয়নি। অনুপ্রবেশকারীরা অবাধে প্রবেশ করছে। দিদি ‘মা, মাটি, মানুষ’ স্লোগান দিলেও কিছু বদলেছে কি? তিনি কি অনুপ্রবেশকারীদের থেকে মুক্তি দিতে পেরেছেন?
আমরা পাঁচ বছরে বাংলাকে অনুপ্রবেশমুক্ত করব। “এদিন ফের একবার ডবল ইঞ্জিন সরকার চালানোর দাবি করেন অমিত শাহ।

Continue Reading
Advertisement