ভোট চলাকালীন রাজ্যে অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ২, উদ্ধার প্রচুর কার্তুজ ও আগ্নেয়াস্ত্র
Connect with us

রাজ্যের খবর

ভোট চলাকালীন রাজ্যে অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ২, উদ্ধার প্রচুর কার্তুজ ও আগ্নেয়াস্ত্র

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৩১ মার্চ : কড়া নিরাপত্তায় রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন পর্ব। ফলে বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়ক গুলোতে চলছে নাকা চেকিং৷ অপরাধ দমনে সচেষ্ট রয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীও।

এই পরিস্থিতিতে জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মামুদপুরের ভবাগাছি গ্রামে বেআইনি অস্ত্র কারখানার খোঁজ পেল নৈহাটি থানার পুলিশ। ঘটনায় ধরা পড়েছে ২ জন। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম এহসান আলি, শোহরাব খান ওরফে জামাই কবিরাজ। ধৃতরা সকলেই নৈহাটি থানা এলাকার বাসিন্দা। এহসান আলি ওই বেআইনি অস্ত্র কারখানার মালিক বলে জানা গিয়েছে। কারখানা থেকে উদ্ধার হয়েছে শতাধিক রাউন্ড গুলি, ২টি আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অর্ধনির্মিত কিছু আগ্নেয়াস্ত্র। এই অস্ত্রকারখানার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। বিধানসভা ভোট চলাকালীন কি উদ্দেশ্যে এই অস্ত্র কারখানা রমরমিয়ে চলছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। ধৃতরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত কিনা সে নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। সব মিলিয়ে অস্ত্র কারখানা হদিশের ঘটনার পর আরো কড়া নজরদারি এবং টহলদারি বাড়ানোর ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন।