রাজ্যের খবর
পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ ৭০, হাসপাতালে চিকিৎসাধীন
নিউজ ডেস্ক: এবার পুজোর প্রসাদে বিষক্রিয়া? সত্যনারায়ণ পুজোর প্রসাদ খেয়ে একই সঙ্গে অসুস্থ হয়ে পড়লো ৭০ জন! এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৫৫জন। ঠিক কি ঘটেছে? কি জানতে পারা যাচ্ছে? কি কারণেই পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন একই গ্রামের এতজন মানুষ?
পূর্ব মেদিনীপুরে কাঁথির একটি গ্রামে একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন ৭০-র বেশির গ্রামবাসী। প্রায় ৫৫ জন বাসিন্দা কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন আছেন অনেকে। মনে করা হচ্ছে, খাবারের বিষক্রিয়ার কারণে এই সমস্যা। তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। কিন্তু, কিভাবে এতজন অসুস্থ হয়ে পড়লেন একসঙ্গে?
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কাঁথি দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের একটি বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়। স্বাভাবিকভাবেই সেখানে আগত গ্রামবাসীদের প্রসাদ বিতরণ করা হয়। এরপর প্রসাদ বিতরণ করা হলে, সেই প্রসাদ খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়েন সকলে।
আরও পড়ুন – ঝগড়া জমলো বিষমদে! বন্ধুকে ‘স্পেশাল ড্রিংক’ খাওয়াল রুমমেট
প্রায় ৭০ জন মানুষ সেই প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের জ্বর, বমি, খিচুনি, পেটের অসুখ-সহ উপসর্গ দেখা যায়। তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৫৫ জনকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন কিছু জনের অবস্থা স্বাভাবিক বলে জানা গিয়েছে।
এবিষয়ে এলাকার এক স্থানীয় বাসিন্দা সিদ্ধার্থ রায় বলেন, সত্যনারায়ণ পুজোর প্রসাদ খেয়ে ৬০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তারা সকলের হাসপাতালে চিকিৎসাধীন। এমত অবস্থায় সরকারকে অনুরোধ করবো, অসুস্থদের চিকিৎসা পরিষেবা দ্রুত দেওয়া হোক। যাতে তারা সুস্থ হয়ে উঠতে পারে।
আরও পড়ুন – ঈদের আগের দিন বিস্ফোরণ মসজিদে! গ্রেফতার ২
