ভোটের মুখে গাঁজা পাচারকান্ডে বড় সাফল্য পেল পুলিশ। উদ্ধার পাঁচশো কেজি গাঁজা
Connect with us

রাজ্যের খবর

ভোটের মুখে গাঁজা পাচারকান্ডে বড় সাফল্য পেল পুলিশ। উদ্ধার পাঁচশো কেজি গাঁজা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩১ মার্চ : গাঁজা উদ্ধার কান্ডে বড় সাফল্য পেল পুলিশ। পাচারের আগেই প্রচুর পরিমাণ গাঁজা সহ দুইজনকে আটক করলো বক্সিরহাট থানার পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের বক্সিরহাট থানার শঙ্কোশ এলাকায়। ধৃতদের নাম কমলেশকুমার যাদব, সে উত্তর প্রদেশের মানপুরি জেলার বাসিন্দা। পেশায় ট্রাক চালক।

অপর একজনের নাম মিলন মহানন্দ, সে অসম কারবিআলং জেলার শান্তিপুরের বাসিন্দা।জানা যায়, মঙ্গলবার রাতে বক্সিরহাট থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শঙ্কোশ এলাকায় নাকা চেকিং করে একটি ১০ চাকার ট্রাক আটক করে। পরবর্তীতে সেটিকে থানায় এনে তল্লাশি চালাতেই প্লাস্টিকে মোড়া ৩৪টি গাঁজা ভর্তি বড় প্যাকেট উদ্ধার হয়। বাজেয়াপ্ত করা গাঁজার পরিমাণ প্রায় ৫০০ কেজি। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা। পুলিশ গাঁজার প্যাকেট সহ ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে।উল্লেখ্য, গত রবিবার একইভাবে ২০০ কেজি গাঁজা উদ্ধার করে বক্সিরহাট থানার পুলিশ। এর দু’দিন পর আবার বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হল। ভোটের মুখে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার মহকুমায় পুলিশের বড় সাফল্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাঁজাগুলিকে অসমের মণিপুর সীমান্ত এলাকা থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের বুধবার তুফানগঞ্জ মহকুমা আদালতে পেশ করা হয়। এই পাচার চক্রের সাথে আরও কেও যুক্ত আছে কিনা, তার তদন্ত শুরু করেছে পুলিশ।