তৃণমূলে যোগ দিয়েই জাতীয় ওয়ার্কিং কমিটিতে জায়গা পেলেন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা
Connect with us

রাজনীতি

তৃণমূলে যোগ দিয়েই জাতীয় ওয়ার্কিং কমিটিতে জায়গা পেলেন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৫ মার্চ : তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েই দলের জাতীয় ওয়ার্কিং কমিটিতে জায়গা পেলেন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা৷ গত ১৩ ই মার্চ কলকাতায় তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদেন বর্ষীয়ান এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

দলে যোগদানের ২৪ ঘন্টার মধ্যেই তাঁকে দলের ভেতরে সম্মানীয় জায়গা দেওয়া হল বলে জানা গেছে৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট বা সহ-সভাপতি পদে বসানো করা হয়েছে৷ এছাড়াও দলের যে জাতীয় ওয়ার্কিং কমিটি রয়েছে সেখানেও স্থান দেওয়া হয়েছে তাঁকে। উল্লেখ্য বর্তমানে বিধানসভা নির্বাচনে যেখানে তৃণমূলের বেশকিছু বিধায়ক এবং নেতা টিকিট না পেয়ে দলবদল করে বিজেপিতে গিয়েছেন, সেখানে বিজেপির প্রাক্তন এই মন্ত্রী তৃণমূল কংগ্রেসের যোগ দিয়ে দলবদলুদের বিশেষ বার্তা দিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ প্রসঙ্গত, ১৯৮৪ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন যশবন্ত সিনহা। কেন্দ্রীয় অর্থ এবং প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। এরপর ২০১৪ সালে বিজেপির রাশ নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হাতে চলে যাওয়ায় দলের সাথে তাঁর দূরত্ব বাড়তে থাকে। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একাধিকবার বিভিন্ন বিষয়ে তাঁর মতবিরোধ দেখা দেয়। এরপর ২০১৮ সালে বিজেপি ছেড়ে বেরিয়ে আসেন তিনি। ফলে বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে।

Continue Reading
Advertisement ads