কামাল হাসানের ওপর হামলা। ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা
Connect with us

রাজনীতি

কামাল হাসানের ওপর হামলা। ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৫ মার্চ :  পাশাপাশি নির্বাচনে উত্তেজনার পারদ উর্ধ্বমুখী তামিলনাড়ুতেও। প্রচারের ব্যস্ত রাজনৈতিক দলগুলি। মোট ২৩৪ টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তামিলনাড়ুতে। রাজনীতির ময়দানে অভিনেতাদের অংশগ্রহণ পুরোনো কিছু নয়।

তেমনই অভিনয় জগৎ থেকে রাজনীতিতে পা রেখেছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। সূত্রের খবর, রবিবার নির্বাচনী প্রচার সেরে চেন্নাই ফেরার সময় “মাক্কাল নিধি মাইয়াম” (MNM) দলের প্রধান কমল হাসানের গাড়িতে হামলা চালায় এক মদ্যপ ব্যক্তি। তারপরই হামলাকারীকে ধরে ফেলেন তাঁর সমর্থকরা। তারপরেই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।এই হামলার জেরে কমল হাসান আহত না হলেও তাঁর গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। এই হামলার নেপথ্যে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা তার তদন্ত শুরু হয়েছে।