এবার তৃণমূল ছাড়লেন দেবশ্রী রায়
Connect with us

রাজনীতি

এবার তৃণমূল ছাড়লেন দেবশ্রী রায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৫ মার্চ : ভোটের মুখে এবার দল ছাড়লেন রায়দিঘির তৃণমূলের বিদায়ী বিধায়ক ও রুপোলি পর্দার তারকা দেবশ্রী রায়। সোমবার তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন দলের শীর্ষ নেতৃত্বর কাছে। এনিয়ে ফের ভোটের মধ্যে ধাক্কা খেল তৃণমূল শিবির।

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে গত দু’বারের বিধায়ক তারকা অভিনেত্রী দেবশ্রী রায়। তবে গত কয়েক বছর ধরে নিজের এলাকায় তাঁর বিরুদ্ধে নিষ্ক্রিয়তা এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। যার মধ্যে টোটো দুর্নীতি অন্যতম। সূত্রের খবর, এসব প্রকাশ্যে আসতেই দেবশ্রীকে নিয়ে নানা জল্পনা তৈরি হয় তৃণমূলের অন্দরে। এর আগে একবার দক্ষিণ ২৪ পরগনায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বিধায়ক দেবশ্রী রায় এমন এক সমস্যা নিয়ে সরব হন, যার সমাধান আগেই করে দিয়েছিল রাজ্য প্রশাসন। এ বিষয়ে দেবশ্রী রায়কে মুখ্যমন্ত্রী জানান কাজ হয়ে গিয়েছে। বিধায়ক যেন খোঁজখবর নিয়ে নেন। এর থেকে অনেকটাই স্পষ্ট হয়, দ্বিতীয়বার বিধায়ক হওয়ার পরও অভিনেত্রী কতটা নিষ্ক্রিয়। পদত্যাগ পত্রে দেবশ্রী রায় লিখেছেন, দলে কোনো পদে না থাকায় পদত্যাগের প্রশ্নই নেই। তবে বিধায়ক থাকার সুবাদে দলের সঙ্গে যে সম্পর্ক ছিল তা আজ থেকে ছিন্ন হল। দীর্ঘদিন বিধায়ক থাকায় দলকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

Continue Reading
Advertisement