বিস্ফোরক অভিযোগ শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, অপপ্রচার বলে দাবি মন্ত্রীর
Connect with us

কলকাতা

বিস্ফোরক অভিযোগ শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, অপপ্রচার বলে দাবি মন্ত্রীর

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টপাধ্যায়ের নাম উঠে এল বিস্ফোরক অভিযোগ! সমবায়ের উন্নতির জন্য সিইএসসির পক্ষ থেকে প্রায় সাড়ে ১৮ কোটি টাকা দেওয়া হয়েছিল কাজের জন্য। কিন্তু সেই অর্থ চলে গেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের ফান্ডে। অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সংস্থারই এক কর্মী। এদিকে এই অভিযোগ অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি পরিষদীয় মন্ত্রীর। ঘটনা সামনে আসতেই উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

অভিযোগ, ২০২১ সালে সমবায়ের উন্নতির জন্য সিইএসসি সংস্থার পক্ষ থেকে ১৮.৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। এই কাজের মূল কাণ্ডারি রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু সেই অর্থ তৃণমূলের ফান্ডে চলে যায়। ওই সংস্থারই এক কর্মী এই অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

আরও পড়ুন – সভার বাইরে থেকে আটক যুবক, নেতাজি ইন্ডোরে প্রবেশে পাস নিয়ে বচসা

শুধু তাই নয়, শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আরও অভিযোগ, এই নির্বাচনে কারচুপি নিয়েও রাজ্যের পরিষদীয় মন্ত্রীকে বিঁধেছেন ওই মামলাকারী। অভিযোগ,ভোটের আগে মনোনয়ন জমা দেওয়া নিয়ে প্রভাব খাটিয়ে তৃণমূল এমনকি তৃণমূল ঘনিষ্ট ছাড়া কেউই মমনোয়োন জমা দিতে পারেননি।

Advertisement
ads

যারা মনোনয়ন জমা করতে যাবেন, তাদের মারধরও পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ওই মামলাকারীর সন্দেহ, এবারের ভোটেও কারচুপি হবে, তাই বারবার বলা সত্ত্বেও ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে না।

উল্লেখ্য, আগামী ১৭ এপ্রিল সিইএসসির আওতায় থাকা সমবায় ব্যাঙ্কে নির্বাচন রয়েছে। ১৪ বছর পর এই নির্বাচন আবার হতে চলেছে। নির্বাচনের আগে স্বচ্ছ স্বচ্ছ ভোটের দাবি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সিইএসসি সংস্থার এক কর্মী।

আরও পড়ুন – রামনবমীর শোভাযাত্রায় অস্ত্রের ঝনঝনানি, বিজেপি বিধায়িকাও তুলে নিল অস্ত্র

Advertisement
ads
Continue Reading
Advertisement