ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ জানাতে কমিশনে বিজেপি
Connect with us

রাজ্যের খবর

ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ জানাতে কমিশনে বিজেপি

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজঃ রাজ্যের ভোটার তালিকায় ভুয়ো নাম বিতর্কে ক্রমেই ছড়াচ্ছে রাজনৈতিক উত্তাপ।বৃহস্পতিবার দলের রাজ্য সম্মেলন থেকে ভোটার তালিকায় ভুয়ো নাম নিয়ে অভিযোগ করেছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এবার শুক্রবার ভুয়ো ভোটার নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ ১৪ জন বিজেপি বিধায়ক ও রাজ্য বিজেপির ইলেকশন কনভেনার শিশির বাজুরিয়া দেখা করেন রাজ্যের নির্বাচন কমিশন আধিকারিকের সঙ্গে।শুভেন্দু অধিকারী অভিযোগ করেন,রাজ্যের মুখ্যসচিব ভোটার তালিকা নিয়ে যেভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিএমদের নির্দেশ দিচ্ছেন তা তিনি পারেন না।

আরও পড়ুন – সরাসরি শুভেন্দুকে তোপ! অভিষেককে চাঁচাছোলা জবাব বিরোধী দলনেতার

শুভেন্দু অধিকারী বলেন মুখ্যমন্ত্রী যেভাবে গুজরাট হরিয়ানার ভোটারদের আক্রমন করছেন তা অনৈতিক।রাজ্যের নির্বাচনী আধিকারিক তাদের জানিয়েছেন মুখ্যমন্ত্রীর অভিযোগের সারবত্তা নেই।ভোটার লিস্টে এপিক নম্বর এক হলেও নাম আলাদা রয়েছে।প্রযুক্তিগত ভুলের কারনে এমন ঘটনা ঘটেছে যা ঠিক করে নেওয়া হচ্ছে।

Advertisement
ads ads

এদিন শুভেন্দু অধিকারী পাল্টা অভিযোগ এনে বলেন,রাজ্যে ভোটার তালিকায় ভুয়ো নাম তুলছে তৃণমূল কংগ্রেস।মুর্শিদাবাদসহ রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে অনুপ্রবেশকারীদের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস।সেকারনে আধার কার্ডের সঙ্গে এপিক কার্ডের লিঙ্ক করে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে ভোট দান করানো হোক,জনগন এমন দাবি তুলছে বলে জানান শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন – আবাসের ঘরে কাটমানি চাওয়ার অভিযোগ! কথোপকথন রেকর্ড উপভোক্তার পরিবারের

Continue Reading
Advertisement ads