বর্ষার আগেই বন্যা মোকাবিকায় তৈরি জেলা সেচ দফতর, একাধিক পদক্ষেপ
Connect with us

দক্ষিণ দিনাজপুর

বর্ষার আগেই বন্যা মোকাবিকায় তৈরি জেলা সেচ দফতর, একাধিক পদক্ষেপ

Dipa Chakraborty

Published

on

বালুরঘাট, ১৯ জুন : বর্ষার আগেই বন্যা মোকাবিলায় দক্ষিণ দিনাজপুর নদী বাঁধ সংষ্কার ও স্লুইসগেট মেরামতের কাজ সম্পূর্ণ করল সেচ দফতর৷ পাশাপাশি বন্যা পরিস্থিতি রুখতে বালির বস্তা ও বালি মজুত করা হয়েছে সেচ দফতরের তরফে৷

ইতিমধ্যেই রাজ্যে ঢুকে গিয়েছে বর্ষা। দক্ষিণবঙ্গে চলছে ভারী বর্ষণ। কিছুদিনের মধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বর্ষা শুরু হবে। তবে বর্ষার আগেই বন্যা প্রতিরোধে সমস্ত ব্যবস্থা নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা সেচ দপ্তর। দক্ষিণ দিনাজপুরে আত্রেয়ী, পূর্নর্ভবা সহ বেশকয়েকটি বড় নদী রয়েছে। বর্ষাকালে প্রতিবছর বন্যা পরিস্থিতি তৈরি হয় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে। সেজন্য এবছর আগে থেকেই সতর্ক জেলা সেচ দফতর৷ আগে থেকেই নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। জেলা সেচ দপ্তরের নির্বাহি বাস্তুকার স্বপন বিশ্বাস জানান, ২০১৮-১৯ ও ২০১৯-২০ আর্থিক বর্ষে জেলার নদীগুলির বাঁধগুলি মেরামতি হয়ে গিয়েছে। অপরদিকে নির্বাচনের পর, জেলায় বন্যা মোকাবিলার জন্য এক কোটি টাকা পাওয়া গিয়েছে রাজ্য থেকে। জেলার সাতাশটি স্লুইচগেট রক্ষণাবেক্ষণ করা হয়েছে। ফলে বন্যা নিয়ন্ত্রণের সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি খারাপ হলে বালুরঘাটে এবং গঙ্গারামপুরে সেচ দপ্তরে প্রয়োজনীয় পরিমাণ বস্তা ও বালি মজুত করে রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী বাস্তুকার।