খাঁড়ি দখলের অভিযোগের খবর সম্প্রচার হতেই সক্রিয় প্রশাসন
Connect with us

দক্ষিণ দিনাজপুর

খাঁড়ি দখলের অভিযোগের খবর সম্প্রচার হতেই সক্রিয় প্রশাসন

Dipa Chakraborty

Published

on

বালুরঘাট, ২১ জুন : আর সি টিভি সংবাদের খবরের জেরে বালুরঘাটে খাঁড়ি দখলের অভিযোগের ঘটনায় নড়েচড়ে বসল জেলা প্রশাসন। খাঁড়ির জমি দখল করা হয়েছে কি না তা জানতে এদিন ভূমি সংষ্কার দফতর ও পুরসভার আধিকারিকরা খাঁড়ির জমি মাপজোক করেন৷

আর সি টিভি সংবাদের খবরের জেরে বালুরঘাটে খাঁড়ি দখলের অভিযোগের ঘটনায় নড়েচড়ে বসল জেলা প্রশাসন। বালুরঘাট শহরের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া আত্রেয়ী নদীর ডাঙ্গা খাঁড়ি দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছিলেন বালুরঘাটবাসী তথা পরিবেশ প্রেমীরা। আর এই অভিযোগ উঠতেই সোমবার প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলো বালুরঘাট পাইল ব্রিজ এলাকার ডাঙ্গা খাড়ি সংলগ্ন এলাকায়। প্রসঙ্গত উল্লেখ্যবালুরঘাটের নারায়ণপুরের পাইল ব্রিজ এলাকার একটি বহুতল নির্মাণের ফলে পাইল ব্রিজ সংলগ্ন একটি রাস্তা ধসে যায় সেই কারণে বালুরঘাটের জনমানষে ক্ষোভের সঞ্চার হয়। পাশাপাশি অভিযোগ ওঠে খাড়ি দখলের। সেই অভিযোগ উঠতেই এদিন বালুরঘাট ব্লক ভূমি সংষ্কারের দফতর ও বালুরঘাট পৌরসভার আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি সত্যিই বহুতল খাঁড়ি দখল করে নির্মাণ হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এলাকায় মাপজোক করেন। মাপ যোগ করার পর সমস্ত বিষয় খতিয়ে দেখে উর্দ্ধতন আধিকারিকরা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তারা।