মুখ্যমন্ত্রীর নির্দেশে রক্তদান শিবির আয়োজন পুরসভার
Connect with us

দক্ষিণ দিনাজপুর

মুখ্যমন্ত্রীর নির্দেশে রক্তদান শিবির আয়োজন পুরসভার

Dipa Chakraborty

Published

on

গঙ্গারামপুর, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার গঙ্গারামপুর পৌরসভার দেবীকোট ভবনে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র

জেলা পুলিশ সুপার রাহুল দে, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, গঙ্গারামপুর মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল ও রক্তদান শিবিরের আয়োজক তথা গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত মিত্র। করোনার পরিস্থিতি চলাকালীন রাজ্যসহ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ও বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতাল গুলিতে চলছে রক্ত সংকট। আর এই রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলো গঙ্গারামপুর পৌরসভা। রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্রের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ও ফিতে কেটে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিপ্লব মিত্র। এদিনের এই রক্তদান ২৭০ জন রক্তদাতা উপস্থিত থাকলেও মোট ১০০ জনের কাছ থেকে রক্ত নেওয়া হয়। রক্তদান শেষে রক্তদাতাদের হাতে সার্টিফিকেট তুলে দেন কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র ও জেলা পুলিশ সুপার রাহুল দে।এদিনের এই রক্তদান শিবিরে যুবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Continue Reading
Advertisement