প্রশাসনের নির্দেশ অমান্য করে বসেছিলো সাপ্তাহিক হাট, পুলিশি অভিযানে আটক বেশ কয়েকজন
Connect with us

মালদা

প্রশাসনের নির্দেশ অমান্য করে বসেছিলো সাপ্তাহিক হাট, পুলিশি অভিযানে আটক বেশ কয়েকজন

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২৯ মে : করোনা সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে চলছে আংশিক লকডাউন। যদিও প্রশাসনের নির্দেশ অমান্য করে শনিবার খোলা ছিল মালদার মানিকচকের মথুরাপুরের সাপ্তাহিক হাট।

খবর পেয়ে অভিযানের নামে মানিকচক থানার পুলিশ। হাটের দোকানগুলোকে বন্ধ করার পাশাপাশি লকডাউন অমান্য করার অপরাধে বেশ কয়েকজনকে আটক করেছে মানিকচক থানার পুলিশ। উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে রাজ্যে জারি হয়েছে আংশিক লকডাউন। প্রশাসনের নির্দেশ অমান্য করে শনিবার খোলা ছিল মালদার মানিকচকের মথুরাপুরের সাপ্তাহিক হাট। অনেকক্ষেত্রে দেখা যায় মাস্ক ছাড়াই হাটে ভিড় জমিয়েছেন ক্রেতারা। এমনকি শারীরিক দূরত্ববিধিও মানছেন না অনেকেই। খবর পেয়ে অভিযানের নামেন মানিকচক থানার পুলিশকর্মীরা। স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় মাঠের ওই হাটে হানা দেন প্রশাসনের আধিকারিকবর্গ। হাটের দোকানগুলিকে বন্ধ করে দেন পুলিশ কর্মীরা। পাশাপাশি লকডাউন অমান্য করার অপরাধে বেশ কয়েকজনকে আটক করেছে মানিকচক থানার পুলিশ। পরবর্তীতে এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকবর্গ।