নিখোঁজের ২০ দিন পর স্কুলছাত্রীর খণ্ডবিখণ্ড মৃতদেহ উদ্ধার, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
Connect with us

খুন

নিখোঁজের ২০ দিন পর স্কুলছাত্রীর খণ্ডবিখণ্ড মৃতদেহ উদ্ধার, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রায় ২০ দিন নিখোঁজ থাকার পর এক সপ্তম শ্রেণির ছাত্রীর পচা গলা দেহ (decomposed body) উদ্ধার হয়েছে বীরভূমের (Birbhum) রামপুরহাট (Rampurhat) থানার কালিডাঙা (Khalidanga) গ্রামের জলাজমি থেকে। এই মর্মান্তিক ঘটনার কেন্দ্রে রয়েছেন স্কুলেরই ভৌত বিজ্ঞানের (Physical Science) শিক্ষক মনোজ কুমার পাল (Manoj Kumar Pal), যিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

মৃত ছাত্রীর পরিবার অভিযোগ করেছে, গত ২৮ অগষ্ট ওই ছাত্রী বাড়ি থেকে টিউশন পড়তে বেরিয়ে আর ফেরেনি। এরপর পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় একটি নিখোঁজ (missing) অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, স্কুলের শিক্ষক মনোজ কুমার পালই ওই ছাত্রীকে অপহরণ (kidnap) করেছিলেন।

পুলিশি জিজ্ঞাসাবাদে (interrogation) তথ্য পাওয়ার পর, মঙ্গলবার গভীর রাতে রামপুরহাট থানার পুলিশ কালিডাঙার একটি জলাজমি (wetland) এলাকা থেকে ওই ছাত্রীর দেহের টুকরো টুকরো অংশ উদ্ধার করে। দেহটি এতটাই পচে গিয়েছিল যে, তা সনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।

পুলিশ সুপার জানিয়েছেন, প্রথমে শুধুমাত্র নিখোঁজ ডায়েরি করা হয়েছিল, তবে দেহ উদ্ধারের পর খুনের (murder) মামলা রুজু করা হয়েছে। এখন পর্যন্ত ধর্ষণের (rape) অভিযোগের কোনও প্রমাণ মেলেনি। দেহাংশে পচন ধরার কারণে তদন্তে কিছুটা সমস্যা হলেও, পুলিশ সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখছে।

Advertisement
ads

এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কেন শিক্ষক ওই ছাত্রীকে খুন করলেন, বা খুনের আগে তার উপর কোনও শারীরিক নির্যাতন (physical abuse) চালানো হয়েছিল কি না। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে খুনের পেছনের কারণ জানতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পচাগলা দেহের নমুনা ফরেনসিক পরীক্ষার (forensic test) জন্য পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement
ads