জলাশয় থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
Connect with us

রায়গঞ্জ

জলাশয় থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৩ মে :  রাস্তার পাশের জমা জলে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল রবিবার। এদিন দুপুরে লকডাউনের পরিস্থিতিতে শুনশান রাস্তার পাশের জমে থাকা জলে ওই যুবকের দেহ ভাসতে দেখে এলাকার কয়েকজন স্থানীয় গ্রামবাসীদের খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আশেপাশের উৎসুক জনতা। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় জনপ্রতিনিধি জানান, ওই যুবকের মৃতদেহ গ্রামবাসীরা দেখতে পান। জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম রব্বানি আলি। তার বাড়ি চাপদুয়ার এলাকায়। সে রায়গঞ্জ শহরের এক ওষুধের দোকানে কাজ করত। মৃত যুবকের কাকা তাজিরুল হক জানিয়েছেন, তার কারো সঙ্গে কোনরকম শত্রুতা ছিল না। কেন এই কান্ড ঘটলো তা নিয়ে সন্দিহান তারা। এই ঘটনায় অভিযুক্তের শাস্তিরও দাবী জানিয়েছেন কাকা তাজিরুল হক। দিনেদুপুরে এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জের ডিএসপি হেডকোয়ার্টার রিপণ বল জানান, এদিন চাপদুয়ার এলাকা থেকে এক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবী, কারো সঙ্গে ওই যুবকের শত্রুতা ছিল না। কেন এই খুনের কান্ড ঘটানো হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Continue Reading
Advertisement