মিলিটারি সেজে এসবিআই ব্যাংকে দুঃসাহসিক লুট, ২০ কোটি টাকার সোনা-নগদ উধাও
Connect with us

দেশের খবর

মিলিটারি সেজে এসবিআই ব্যাংকে দুঃসাহসিক লুট, ২০ কোটি টাকার সোনা-নগদ উধাও

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মিলিটারি (military) পোশাকে সেজে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (State Bank of India – SBI) একটি শাখায় দুঃসাহসিক লুটের (heist) ঘটনা ঘটল কর্নাটকের (Karnataka) চাদাচান (Chadachan) শহরে। মঙ্গলবার বিকেলে তিন ব্যক্তি ব্যাঙ্কে ঢুকে আধ ঘণ্টার মধ্যেই প্রায় ২০ কোটি টাকার সোনা ও ১ কোটি টাকা নগদ নিয়ে চম্পট দেয়।

প্রত্যক্ষদর্শী ও ব্যাঙ্ক কর্মীদের বয়ান অনুযায়ী, মিলিটারি পোশাক ও হাতে আগ্নেয়াস্ত্র (firearms) নিয়ে তিন দুষ্কৃতী আচমকাই ব্রাঞ্চে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যেই ব্যাঙ্ক কর্মী ও ব্রাঞ্চ ম্যানেজারের হাত-পা প্ল্যাস্টিক ব্যাগ (plastic bag) দিয়ে বেঁধে ফেলে এবং তাদের টয়লেটে আটকে দেয়।

এরপর বন্দুক দেখিয়ে ম্যানেজারকে ক্যাশ ভল্ট (cash vault) খোলাতে বাধ্য করে। ক্যাশ ভল্ট থেকে টাকা তুলে তারা গোল্ড লকার (gold locker) খুলে বিশাল পরিমাণ সোনার গহনা (gold ornaments) লুট করে নেয়। দুষ্কৃতীরা হুমকি দিয়ে ম্যানেজারকে দিয়েই সমস্ত প্রক্রিয়া করিয়ে নেয়। পুরো টাকা ও গহনা ব্যাগে ভরে ডাকাতরা দ্রুত এলাকা ছেড়ে পালায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ সুপারিন্টেন্ডেন্ট (Superintendent of Police) সহ একটি বিশাল পুলিশ বাহিনী। তদন্তে জানা গিয়েছে, দুষ্কৃতীরা একটি ভ্যান (van) নিয়ে এসেছিল। সেই ভ্যানটি রাস্তার সিসিটিভি (CCTV) ফুটেজে ধরা পড়লেও, তাতে নকল নম্বর প্লেট (fake number plate) থাকায় তাদের চিহ্নিত করা যায়নি।

Advertisement
ads

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ডাকাতরা কর্নাটক থেকে পালিয়ে গিয়ে মহারাষ্ট্রের (Maharashtra) সোলাপুর (Solapur) জেলায় ঢোকে। সেখানে গাড়ি দুর্ঘটনায় (accident) পড়লে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। পরিস্থিতি ঘোলাটে দেখে তারা গাড়ি ফেলে দিয়ে টাকা ও সোনা নিয়ে পায়ে হেঁটে পালায়।

ঘটনার পর কর্নাটক ও মহারাষ্ট্রে পৃথকভাবে মামলা (FIR) দায়ের হয়েছে এবং দুই রাজ্যের পুলিশ যৌথভাবে তদন্তে নেমেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement