দেশ
সাদা পোশাকের আড়ালে যৌন শিকারী! ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের জেল
ডিজিটাল ডেস্কঃ নার্সদের যৌন হেনস্তার অভিযোগে ৬ বছরের কারাদণ্ড হল ৫৫ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক (Doctor) অমল বোসের (Amol Bose)। ব্রিটেনের (UK) একটি আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে জানায়, তিনি একজন ‘সাদা পোশাকের আড়ালে থাকা যৌন শিকারী’ (Sexual Predator in White Coat)।
২০১৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে বারবার মহিলা সহকর্মীদের উপর যৌন নির্যাতনের (Sexual Misconduct) অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। একাধিক নারী কর্মী অভিযোগ করেন, অস্ত্রোপচারের (Surgery) প্রস্তুতির সময় তিনি এক নার্সের স্তন (Breast) খামচে ধরেছিলেন। অন্য এক নার্স অভিযোগ করেন, কলম খুঁজতে গিয়ে তিনি তাঁর পকেটে হাত দেন ও স্তনে খামচে ধরে বলেন, এটি ‘তাজা মাংস’ (Fresh Meat)।
সবমিলিয়ে মোট ৫ জন নারীকে যৌন হেনস্তা (Harassment) করেছেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। অমল বোস তখন ল্যাঙ্কাশায়ারের (Lancashire) ব্ল্যাকপুল ভিক্টোরিয়া হাসপাতালে (Blackpool Victoria Hospital) হৃদরোগ চিকিৎসার বিভাগীয় প্রধান (Head of Cardiology) ছিলেন।
২০২৩ সালে কর্মীদের ধারাবাহিক অভিযোগের ভিত্তিতে তাঁকে বরখাস্ত (Dismissed) করা হয়। এরপর শুরু হয় তদন্ত ও বিচার।
প্রিস্টন ক্রাউন কোর্টের (Preston Crown Court) বিচারক ইয়ান আনসওয়ার্থ (Judge Ian Unsworth) বলেন, অমল তাঁর ‘উচ্চপদ’ (High Position) ব্যবহার করে সহকর্মীদের টার্গেট (Target) করেছিলেন। তিনি মনে করেছিলেন, এই ক্ষমতার জোরেই তিনি কখনও ধরা পড়বেন না।
বিচারক আরও জানান, অমল বোস একজন দক্ষ ও অভিজ্ঞ শল্য চিকিৎসক (Surgeon) হলেও সেটি তাঁর অপরাধকে কম গুরুত্ব দেয় না। তাঁর মধ্যে কোনও অনুশোচনার চিহ্ন দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
শেষপর্যন্ত আদালত তাঁকে ৬ বছরের জেল (Jail) প্রদান করে।


