মালদা
রঙের উৎসবে মেতে উঠলেন চাঁচল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম
নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২৯ মার্চ : সোমবার রঙের উৎসবে মেতে উঠলেন চাঁচল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম। এদিন বাড়িতেই পরিবারের সঙ্গে রঙের উৎসবে মেতে ওঠেন তিনি। পাশাপাশি উৎসবের দিনে তাকে কাছে পেয়ে খুশি পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরেই প্রচারে ঝাপিয়ে পড়েছিলেন। সকাল থেকে গভীর রাত এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়ে জনসংযোগ করেছেন। কিন্ত হোলির দিন প্রচারে না বেরিয়ে প্রতিবারের মতো পরিবার ও প্রতিবেশী বন্ধুদের সঙ্গেই হোলি খেলায় মেতে উঠলেন চাঁচলের বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম। পাশাপাশি রঙের উৎসবে নির্বাচনে ব্যস্ত প্রার্থীকে পাশে পেয়ে খুশি পরিবার এবং দীপঙ্করবাবুর নিকট আত্মীয়রাও।
রবিবারও সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচার সেরেছিলেন বিজেপি প্রার্থী। তবে সোমবার সকাল হতেই নিজেকে গৃহবন্দী করে রাখেন তিনি। কেননা প্রতিবছর হোলির দিনটিতে পরিবারের পাশাপাশি বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে রঙের খেলায় মেতে উঠেন তিনি। প্রার্থী হওয়ায় এবার বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। কিন্তু উৎসবের দিনটাকে প্রতিবছরের মতোই কাটানোর পরিকল্পনা নেন তিনি। তাই এদিন সকাল থেকেই প্রথমে পরিবারের লোকজনের সাথে আবির খেলায় মাতেন প্রার্থী। পাশাপাশি বন্ধুদের সঙ্গেও হোলিও খেলেন তিনি।বিজেপি প্রার্থী দীপঙ্কর বলেন, আমি মাটির কাছাকাছি থাকতেই ভালোবাসি। এই দিনটাতে প্রতিবছর পরিবার ও বন্ধুদের সঙ্গে হোলি খেলি।এবারও সেটাই করলাম।রঙের উৎসবে ব্যস্ত ভোট প্রার্থী স্বামীকে রঙের উৎসবে কাছে পেয়ে খুশি তার স্ত্রীও। তিনিও খোশ মেজাজে বলেন, ভোটের ব্যস্ততার মধ্যেও তিনি যেভাবে সময় দিয়েছেন তাতে আমি ও পরিবারের প্রত্যেকে ভীষন খুশি। ঘরবন্দী থাকলেও সবাইকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম।
