বিজেপির প্রার্থী হতে পারেন মৌসুমি কয়াল
Connect with us

রাজনীতি

বিজেপির প্রার্থী হতে পারেন মৌসুমি কয়াল

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৫ মার্চ : তৃণমূল ও বাম শিবির আসন ঘোষণা করলেও এখনও পর্যন্ত কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি গেরুয়া শিবির। তবে বিজেপি সূত্রে খবর বারাসাত কেন্দ্রে বিজেপির (BJP) হয়ে প্রার্থী হতে পারেন মৌসুমী কয়াল (Mousumi Kayal)।

উল্লেখ্য মৌসুমী কয়াল কামদুনি (Kamduni) কাণ্ডে আন্দোলনকারী। অন্যতম প্রতিবাদী মুখ। তাঁর সঙ্গে প্রার্থী হওয়ার বিষয়ে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে মৌসুমী বলেন, আগেও প্রস্তাব পেয়েছিলেন, এবারও পেয়েছেন। তবে প্রার্থী হওয়াটা বড় বিষয় নয়। তবে তিনি বলেন, ‘মানুষের জন্য আগেও লড়াই করেছি, সুযোগ পেলে করব’। তবে বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা তা স্পষ্টভাবে বললেন না তিনি।

Continue Reading
Advertisement