মেসিকে দেখতে এসে হতাশ হাজারো দর্শক! যুবভারতীর বিশৃঙ্খলায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী
Connect with us

কলকাতা

মেসিকে দেখতে এসে হতাশ হাজারো দর্শক! যুবভারতীর বিশৃঙ্খলায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

Digital Desk: সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে (Yuva Bharati Stadium) শনিবারের অনুষ্ঠানে তৈরি হওয়া বিশৃঙ্খলা নিয়ে গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে (Lionel Messi) এক ঝলক দেখার আশায় হাজার হাজার ফুটবলপ্রেমী স্টেডিয়ামে পৌঁছলেও শেষ পর্যন্ত হতাশা ও ক্ষোভে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চেয়ে জানান, তিনি ঘটনার খবরে স্তম্ভিত ও ব্যথিত। শুধু দর্শকদের কাছেই নয়, মেসির কাছেও (Messi in Kolkata) তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। একই সঙ্গে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে ওই কমিটিতে থাকবেন রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্যসচিবরা।

শনিবার সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ যুবভারতীতে ঢোকে মেসির গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ (Luis Suarez) ও রদ্রিগো ডি পল (Rodrigo De Paul)। প্রথমে হাসিমুখে দর্শকদের উদ্দেশে হাত নাড়লেও, গাড়ি থেকে নামার পরেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মন্ত্রী, আমন্ত্রিত ও আয়োজকদের ভিড়ে কার্যত ঘিরে ফেলা হয় আর্জেন্টিনার (Argentina) তারকাকে। নিরাপত্তা বলয় থাকলেও গ্যালারি থেকে প্রায় ২০ মিনিট ধরে মেসিকে স্পষ্টভাবে দেখা যায়নি।

এরপরই গ্যালারিতে শুরু হয় অসন্তোষ। ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগানে মুখর হয় স্টেডিয়াম (Messi Kolkata News)। তিনটি জায়ান্ট স্ক্রিনেও তাঁকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রধান আয়োজক শতদ্রু দত্ত মাইক্রোফোনে আবেদন জানান। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় লাঠিচার্জের পরিস্থিতি তৈরি হয়।

Advertisement
ads

১১টা ৫২ মিনিট নাগাদ মেসিকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপরই দর্শকদের ক্ষোভ চরমে ওঠে। শুরু হয় ভাঙচুর, হোর্ডিং ভাঙা ও চেয়ার ছোড়ার ঘটনা। এই লজ্জাজনক পরিস্থিতির পর মুখ্যমন্ত্রী এক্স (X)-হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করে আবারও ক্ষমা চেয়ে জানান, ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে তদন্ত কমিটি প্রয়োজনীয় সুপারিশ করবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement