শহরে ৭০ ফুটের মূর্তি দেখে আপ্লুত মেসি, জানালেন কৃতজ্ঞতা
Connect with us

খেলার খবর

শহরে ৭০ ফুটের মূর্তি দেখে আপ্লুত মেসি, জানালেন কৃতজ্ঞতা

Dipa Chakraborty

Published

on

Digital Desk: ভারতীয় ফুটবলের মক্কা হিসেবে পরিচিত কলকাতায় ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির (Lionel Messi) জন্য তৈরি হল এক অনন্য সম্মান। শহরের ভিআইপি রোডে (VIP Road) বসেছে ৭০ ফুট উঁচু এক বিশাল মূর্তি, যা দেখে আপ্লুত মেসি নিজেই। মূর্তিটি উন্মোচনের পর তিনি বলেন, “এই স্বীকৃতির জন্য ধন্যবাদ।”

কলকাতার এই গগনচুম্বী মূর্তির দায়িত্বে ছিল শ্রীভুমি স্পোর্টিং ক্লাব (Shribhumi Sporting Club)। মাত্র ৪০ দিনের মধ্যে সম্পূর্ণ হয়েছে এই বিশাল কাঠামোর নির্মাণ। শিল্পী মন্টি পালের (Monty Pal) নেতৃত্বে গোটা প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। শ্রীভুমির সভাপতি সুজিত বসুর উদ্যোগেই এই ব্যতিক্রমী ভাবনাকে রূপ দেওয়া সম্ভব হয়েছে। বিশ্বের আর কোথাও মেসি বা অন্য কোনও ফুটবলারের এত উচ্চতার মূর্তি রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রাথমিকভাবে ঠিক ছিল, লিওনেল মেসি নিজেই ভিআইপি রোডে উপস্থিত থেকে মূর্তির উন্মোচন করবেন। কিন্তু বিপুল ভিড় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির (law and order) আশঙ্কায় সেই পরিকল্পনা শেষ মুহূর্তে বাতিল করা হয়। পরিবর্তে, হোটেল থেকেই ভারচুয়ালি (virtually) মূর্তির উন্মোচন করেন আর্জেন্টিনার (Argentina) মহাতারকা।

Advertisement
ads

উন্মোচনের সময় মেসি বলেন, “ভারতের মাটিতে আমাকে এভাবে সম্মানিত করা হয়েছে, এটা আমার কাছে গর্বের। এখানে আসতে পেরে আমি খুব খুশি। এই মুহূর্তটা সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে পেরে ভালো লাগছে। আর্জেন্টিনা দলের প্রতি এই শহরের যে ভালোবাসা, তা আমি অনুভব করতে পারছি।”

মেসি নিজে উপস্থিত না থাকলেও তাঁর মূর্তির সামনে ভক্তদের ভিড়ে কোনও ঘাটতি ছিল না। সকাল থেকেই ভিআইপি রোডে জমায়েত হতে থাকেন অসংখ্য মেসি অনুরাগী (Messi Fans)। মূর্তি উন্মোচন হতেই ‘মেসি মেসি’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

Continue Reading
Advertisement