করোনা মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, শিশুদের জন্য গড়া হবে পিকু ওয়ার্ড
Connect with us

মালদা

করোনা মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, শিশুদের জন্য গড়া হবে পিকু ওয়ার্ড

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ২১ মে : করোনার তৃতীয় ঢেউয়ের সম্ভাবনার বিষয়ে প্রতিটি জেলাকে সতর্ক করছে স্বাস্থ্য দপ্তর। এই ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমন আশঙ্কা করে উত্তরবঙ্গের জেলা গুলিতে তৈরী হবে পিকু বা পেডিয়াট্রিক ইনটেন্সিভ কেয়ার ইউনিট।

শুক্রবার মালদায় করোনা পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে এমনটাই জানালেন উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায়। ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে পরিকাঠামো তৈরী সহ প্রতিটি জেলার হাসপাতালে ২০ শয্যার পিকু ওয়ার্ড তৈরী করা হবে। এদিন মালদা মেডিক্যাল কলেজের কোভিড চিকিৎসা পরিষেবা বিষয়গুলিও তদারকি করেন তিনি। করোনায় দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় মালদা জেলার প্রতিটি হাসপাতালে ৫টি করে করোনা শয্যা করা হবে।এছাড়াও মালদা মেডিকেলে আরো নতুন করে ১৫০টি শয্যা বাড়ানো হবে।জেলায় আরো বেশি সংখ্যক সেফ হাউস তৈরির নির্দেশ দিয়েছেন ওএসডি সুশান্ত রায়। সুশান্ত বাবু জানিয়েছেন, করোনা রুখতে ইতিমধ্যে জোরদার লড়াইয়ে পড়ছে স্বাস্থ্যদফতর। সেই মর্মে সব হাসপাতালগুলিতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। মালদা মেডিক্যাল কলেজেও কোভিড চিকিৎসার সবদিকগুলি নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে করোনা তৃতীয় ঢেউয়ে মনে করা হচ্ছে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সেই মত পিকু ওয়ার্ড গড়ে তোলা ও প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলারও প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওএসডি সুশান্ত রায়।