বিজেপির ঘাঁটি ধরে রাখতে শমীকের সংগঠন মেটানো যাত্রা, তিনদিনের উত্তরবঙ্গ সফর
Connect with us

ভাইরাল খবর

বিজেপির ঘাঁটি ধরে রাখতে শমীকের সংগঠন মেটানো যাত্রা, তিনদিনের উত্তরবঙ্গ সফর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর আগে উত্তরবঙ্গের সংগঠনকে চাঙ্গা করতে তিনদিনের সফরে যাচ্ছেন বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার থেকে শুরু হচ্ছে এই সফর। আলিপুরদুয়ারে প্রথম বৈঠক করে পর্যায়ক্রমে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নেতৃত্বের সঙ্গে পৃথক আলোচনা করবেন তিনি। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই সফরের বাইরে থাকছে বলে সূত্রের খবর।

উল্লেখযোগ্যভাবে, একুশের বিধানসভা ও চব্বিশের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। সেই জমিকে আরও শক্ত করতে এবার ‘পুরনো-নতুন’ মিলনেই সংগঠন মজবুত করার পথে হাঁটছেন শমীক। জেলা নেতৃত্বকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, দলের পুরোনো কর্মীদের বৈঠকে যুক্ত করতে হবে এবং তাঁদের যথাযথ সম্মানও নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ মারাঠি নয়, হিন্দিতে কথা বলায় মহারাষ্ট্রে বেধড়ক মার পরিযায়ী চালককে, বাধ্য করা হল প্রকাশ্যে ক্ষমা

শমীক ভট্টাচার্যের কথায়, “দলের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে সংগঠনকে আরও সক্রিয় করে তুলতেই এই উদ্যোগ। Everyone matters in this team.” রাজনীতির পর্যবেক্ষকদের মতে, বিজেপির ভিত যতই উত্তরবঙ্গে শক্ত হোক না কেন, দক্ষিণবঙ্গে তৃণমূলের সঙ্গে টেক্কা দিতে গেলে উভয় প্রান্তে ভারসাম্য বজায় রাখা জরুরি।

Advertisement
ads

তবে বিজেপির এই সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, “আসলে বিজেপির আদি বনাম নব্য সমস্যা এখন ভয়ঙ্কর। শমীক-দিলীপ জোট আদি নেতাদের সঙ্গে একজোট হয়ে নতুনদের কোণঠাসা করতে চাইছে।”

সফরের রাজনৈতিক তাৎপর্য যেমন রয়েছে, তেমনই দলীয় অভ্যন্তরে বার্তা দেওয়ার দিক থেকেও এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে বিজেপি শিবির।