স্কুল বন্ধের সুযোগে ঘটলো ভাঙচুর ও চুরির ঘটনা, সমাজবিরোধীদের বিরুদ্ধে অভিযোগ স্কুল কতৃপক্ষের
Connect with us

মালদা

স্কুল বন্ধের সুযোগে ঘটলো ভাঙচুর ও চুরির ঘটনা, সমাজবিরোধীদের বিরুদ্ধে অভিযোগ স্কুল কতৃপক্ষের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ২১ মে : স্কুল বন্ধের সুযোগে স্কুলের জিনিসপত্র ভাঙ্গচুর ও চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুর চক্রের খিজিরিয়া বাংরুয়া এলাকায় । করোনা পরিস্থিতিতে বন্ধ খিজিরিয়া বাংরুয়া প্রাথমিক বিদ্যালয়।

এই সুযোগে স্কুলের বিদ্যুৎ সংযোগের তার কেটে সুইচ বোর্ড উপড়ে এবং সাবমার্শালের পাইপ ভেঙে দিয়েছে দুষ্কৃতিরা। এমনকী খোয়া গিয়েছে ট্যাপকল, লোহার গ্রীল সহ বেশকিছু সামগ্রী। এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে বিষয়টি নজরে আসে এলাকাবাসীদের। স্থানীয় গ্রামবাসী শেখ আবেদালি জানান, এদিন প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে দেখেন স্কুলের বিভিন্ন রকমের জিনিসপত্র সহ ভেঙে পড়া এবং উপরে ফেলা রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বাকী গ্রামবাসীও স্কুলের পার্শ্বশিক্ষক নূর মোহাম্মদকে এবিষয়ে জানান। খবর পেয়ে স্কুলে এসে উপস্থিত হয় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব দাস ও অন্যান্য শিক্ষকেরা। মূলত এলাকার সমাজবিরোধীরা এই কাজ করেছে বলে অভিযোগ জানান তিনি।স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন স্কুলের ইলেকট্রিক সরঞ্জাম সহ একাধিক জিনিস চুরি ও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এদিন।এধরনের ঘটনা আগেও কয়েকবার ঘটেছে।স্কুল বন্ধ থাকায় সকাল-বিকাল স্কুল প্রাঙ্গণে জুয়া ও নেশার আসর বসে থাকে।তারাই এই কাজ করেছে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।এই ঘটনায় হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কতৃপক্ষ। অবহিত করা হয়েছে চক্রের অবর বিদ্যালয় পরিদর্শককেও।