‘সিপিএম কিছু করেনি, আমরা করেছি’, বিধানসভায় দাবি মমতার
Connect with us

ভাইরাল খবর

‘সিপিএম কিছু করেনি, আমরা করেছি’, বিধানসভায় দাবি মমতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ওবিসি (OBC) সংরক্ষণ নিয়ে ভুয়ো প্রচারের বিরুদ্ধে বিধানসভা থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “সংরক্ষণ ধর্মের ভিত্তিতে দেওয়া হচ্ছে”—এই ধরনের ভুল খবর ছড়ানো হচ্ছে ইচ্ছাকৃতভাবে। তাঁর অভিযোগ, এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র।

মুখ্যমন্ত্রী জানান, ২০২৪ সালের ২২ মে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ওবিসি তালিকা থেকে ১১৩টি শ্রেণি বাদ দেয়। ওবিসি-এ ও ওবিসি-বি বিভাগও বাতিল হয়। সংরক্ষণ কমে দাঁড়ায় ৭ শতাংশে। এই রায় চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে (Supreme Court) যায়। সুপ্রিম কোর্ট নতুন তালিকা তৈরির অনুমতি দেয়।

আরও পড়ুনঃ জগন্নাথের প্রসাদ পৌঁছবে বাংলার ঘরে ঘরে, ৩০০ কেজি ক্ষীর বিতরণের উদ্যোগ রাজ্যের

রাজ্য সরকার দ্রুত প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায়ের (Asim Kumar Bandopadhyay) নেতৃত্বে কমিশন গঠন করে। নতুন সমীক্ষার ভিত্তিতে ওবিসি তালিকায় ফের ১৪০টি শ্রেণি যুক্ত হয়। এর মধ্যে ওবিসি-এ ৪৯টি এবং ওবিসি-বি ৯১টি শ্রেণি রয়েছে। বর্তমানে সংরক্ষণের হার আবার ১৭ শতাংশে দাঁড়িয়েছে।

Advertisement
ads

মুখ্যমন্ত্রী বলেন, “সিপিএমের (CPM) আমলে কোনও সমীক্ষা হয়নি। আমরাই প্রথম এই কাজ করেছি। ওবিসি-এ-র অবস্থা তুলনায় বেশি পিছিয়ে, তাই তাদের জন্য বেশি সংরক্ষণ রাখা হয়েছে।”

তিনি জানান, কলেজে ভর্তি ও সরকারি চাকরিতে ওবিসি সার্টিফিকেট দেওয়া ফের শুরু হবে।

শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সোশ্যাল মিডিয়ায় রোজ ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। তাই আজ বিধানসভা থেকে রাজ্যবাসীর কাছে বিষয়টি স্পষ্ট করা দরকার।”

Advertisement
ads
Continue Reading
Advertisement