ওবিসি বিতর্কে বিধানসভা উত্তাল! মমতার বক্তব্য ঘিরে ক্ষোভে ফুটছে শুভেন্দু
Connect with us

ভাইরাল খবর

ওবিসি বিতর্কে বিধানসভা উত্তাল! মমতার বক্তব্য ঘিরে ক্ষোভে ফুটছে শুভেন্দু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ওবিসি (OBC) শংসাপত্র নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর বক্তব্য ঘিরে তীব্র বিক্ষোভ দেখালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও বিজেপি (BJP) বিধায়করা। শুভেন্দুর অভিযোগ, মুখ্যমন্ত্রী মিথ্যে তথ্য দিচ্ছেন এবং একতরফা ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন। সেই অভিযোগ তুলে এদিন বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “ওবিসি (OBC) শংসাপত্রের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। আর্থিক ও সামাজিক অনগ্রসরতার ভিত্তিতে রাজ্য সমীক্ষা চালিয়েছে। ওবিসি-এ (OBC-A) বিভাগে বর্তমানে ৪৯টি শ্রেণি এবং ওবিসি-বি (OBC-B) বিভাগে রয়েছে ৯১টি শ্রেণি। আরও ৫০টি শ্রেণি অন্তর্ভুক্তির কাজ চলবে।” সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত প্রক্রিয়া শেষ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ ‘সিপিএম কিছু করেনি, আমরা করেছি’, বিধানসভায় দাবি মমতার

এরপরই ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মিথ্যে বলছেন। বিরোধীদের বক্তব্য রাখার কোনও সুযোগই দেওয়া হল না। আগেই কোনও নোটিসও দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী চোরের মতো পালিয়ে গেলেন।” শুভেন্দুর অভিযোগ, “এই সরকার মুসলমানের সরকার, মুসলিম লিগের সরকার। হিন্দুদের একাধিক জাতিকে ইচ্ছে করে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।”

Advertisement
ads

শুভেন্দু আরও জানান, সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১৫ জুলাই। ওই দিন বিজেপি আইনি পথে সরকারকে চ্যালেঞ্জ জানাবে বলে জানান তিনি। বিধানসভায় কথা বলার সুযোগ না পেয়ে স্পিকারের (Speaker) সিদ্ধান্তের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু।

বিধানসভা অধিবেশনের প্রথম দিনের এই ঘটনায় রাজ্য রাজনীতিতে চড়ছে উত্তাপ। শুভেন্দু সাফ জানিয়ে দিয়েছেন, “হিন্দু ওবিসিদের অধিকার রক্ষা করতে আমরা আইনি লড়াই চালিয়ে যাব।”

Continue Reading
Advertisement