করোনা কাঁটায় বাজার মন্দা, হতাশ ব্যবসায়ীরা
Connect with us

মালদা

করোনা কাঁটায় বাজার মন্দা, হতাশ ব্যবসায়ীরা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৩ এপ্রিল : একদিকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, অন্যদিকে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত এই দুইয়ের জাতাকলে মাথায় হাত পড়েছে মালদা শহরের পোষাক ব্যবসায়ীরা।

বাংলা নববর্ষ এবং চৈত্র সেলের বাজারে নতুন পোশাকের বেচাকেনা না থাকায় সমস্যায় পড়েছেন পুরাতন মালদার মঙ্গলবাড়ী রাজীব গান্ধী পুর মার্কেট থেকে শুরু করে বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা।গতবছর লকডাউনের জেরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দোকান ছাড়া বন্ধ ছিল অন্যান্য দোকানগুলি। দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় অনেকেই ধারদেনা করে নিজেদের সংসার চালিয়েছেন। বেশ কয়েকমাস পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিলেন পরিস্থিতি।কিন্তু একদিকে নির্বাচন অন্যদিকে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত হওয়ায় এবার চৈত্র সেলে বেচাকেনা প্রায় নেই। দেবাশীষ শীল নামে এক ব্যবসায়ী জানিয়েছেন, করোনার কারণে এবারে বেচাকেনা নেই বললেই চলে।পাশাপাশি ভোটের কারণেও মানুষের মধ্যে কেনাকাটার উৎসাহ নেই। এমনকী গত বছর করোনার কারণে যে ক্ষতি মানুষের হয়েছিল তা এখনো পূরণ হয়নি। সেজন্য দোকানে ক্রেতাদের উপস্থিতি একেবারেই নেই।অন্যদিকে মঙ্গলবাড়ি বাজার এলাকার এক ব্যবসায়ী বিপুল কুন্ডু জানিয়েছেন, এবছর ব্যবসা ভীষণই মন্দা। করোনার কারণে মানুষের হাতে একদমই টাকা নেই। ফলে বাজারে সেভাবে ক্রেতা নেই।সকল ব্যবসায়ীরই একই অবস্থা। অন্যদিকে দেবব্রত ঘোষ নামে এক ব্যবসায়ী বলেন, পরিস্থিতি ভালো হবে এই আশায় অনেকেই ঋণ নিয়ে ব্যবসায়িক সামগ্রী কিনেছিলেন। কিন্তু বিকিকিনি না হওয়ায় কিভাবে ঋণের টাকা শোধ হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।ক্রেতার দেখা না মেলায় হতাশ পোষাক, মনোহারী, গৃ্হস্থালীর সামগ্রী বিক্রেতারা।