করোনা সন্দেহে মৃত ব্যক্তির দেহ নিতে অস্বীকার পরিবারের
Connect with us

দক্ষিণ দিনাজপুর

করোনা সন্দেহে মৃত ব্যক্তির দেহ নিতে অস্বীকার পরিবারের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , দক্ষিণ দিনাজপুর , ৩ মে : করোনা সন্দেহে মৃত এক ব্যক্তির দেহ নিতে অস্বীকার করল পরিবারের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালে। মৃত ব্যক্তির নাম সুভাষ সরকার (৬০)।

তার বাড়ি বালুরঘাটের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের নিশ্চিন্তা মহলা গ্রামে। রবিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু সোমবার সকালে তার মৃত্যু হয়। ঐ ব্যক্তির করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও, তার স্ত্রীর করোনা পজিটিভ থাকায়, মৃত ব্যক্তি করোনা পজিটিভ হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা মৃতের পরিবারের অন্যান্য সদস্যদের। আর সেকারণেই তার দেহ নিতে অস্বীকার করে পরিবারের লোকজন। পরিবারের তরফে প্রশাসনিক উদ্যোগে তার সৎকারের দাবি জানানো হয়। যদিও মৃত ব্যক্তির মেয়ে নন্দিতা সরকার ও জামাই সুদীপ্ত সরকার জানান, পরীক্ষায় বাড়িতে তিনজন পজিটিভ হ‌ওয়ায়, আশঙ্কা বাবা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এমুহুর্তে দেহ নিয়ে গেলে গ্রামে সমস্যা হতে পারে। সরকারি ভাবে যাতে তার সৎকার করা হয়, বলে জানান তারা। যদিও বালুরঘাট জেলা হাসপাতাল সুপার পার্থ সারথি মন্ডল জানান, এবিষয়ে কেউ আবেদন জানায়নি, তবে মৃত ব্যক্তি করোনা নেগেটিভ হলে, স্বাভাবিক নিয়মেই সৎকার করতে হবে। উল্লেখ্য করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। একদিকে অক্সিজেন আর অন্যদিকে ভ্যাকসিনের সংকটন দুইয়ে মিলে বিপাকে জনগণ।