করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কংগ্রেস প্রার্থীর। ভোটপর্ব নিয়ে চিন্তিত শীর্ষ নেতৃত্ব
Connect with us

রাজ্যের খবর

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কংগ্রেস প্রার্থীর। ভোটপর্ব নিয়ে চিন্তিত শীর্ষ নেতৃত্ব

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৫ এপ্রিল : নির্বাচনের আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় বুধবার তাঁকে জঙ্গিপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে জঙ্গিপুর থেকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার ভোরে বাইপাসের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রার্থীর মৃত্যু প্রথম ঘটনা এটি। এর আগে কেবল একাধিক প্রার্থীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন রেজাউল ওরফে মন্টু বিশ্বাস। করোনা পরীক্ষা হয় তাঁর। বুধবার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে মৃত্যু হয় তাঁর।আগামী ২৬শে এপ্রিল রাজ্য বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় সামসেরগঞ্জ আসনে ভোটগ্রহণ। তাঁর আগে প্রার্থীর মৃত্যুতে প্রশ্নের মুখে সামশেরগঞ্জের নির্বাচন। আপাতত ওই আসনে ভোটগ্রহণ বাতিল করা হবে, নাকি পিছিয়ে দেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য জানায় নি শীর্ষ নেতৃত্ব।

Continue Reading
Advertisement