করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রার্থী, তার হয়ে জনসভা মমতার
Connect with us

রাজ্যের খবর

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রার্থী, তার হয়ে জনসভা মমতার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৪ এপ্রিল : তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা আগেই করোনায় আক্রান্ত হয়ে গেলেন খোদ দলের প্রার্থী।

জলপাইগুড়ি (Jalpaiguri) সদর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপ কুমার বর্মা মঙ্গলবার করোনায় সংক্রমিত হন। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফলে বুধবার দুপুরে প্রদীপ কুমার বর্মার হয়ে জলপাইগুড়িতে জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে সিপাইপাড়ায় জনসভায় বক্তব্য রাখবেন তিনি। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তৃণমূলের প্রার্থী। জ্বর আসার পরই নিজেকে গৃহবন্দি করে ফেলেছিলেন তিনি। এর পর মঙ্গলবার পরীক্ষা করতেই রিপোর্ট পজিটিভ আসে তাঁর।অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন ধূলিয়ান পুরসভার চেয়ারম্যান তথা বর্তমান প্রশাসক মণ্ডলীর প্ৰধান সুবলচন্দ্র সাহার (৫৮)। উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।  সুবল সাহা ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত পুরপিতা ও বাকি সময় প্রশাসক মণ্ডলীর সদস্য ছিলেন। ধুলিয়ান পুরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিটে জিতে কাউন্সিলর হন তিনি। জেতার পর তৃণমূল কংগ্রেসে যোগদান করে পুরসভার চেয়ারম্যান হন তিনি। সুবল সাহার মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।