মঙ্গলবার থেকে ইটাহারে শুরু হল ৪৫ উর্ধ্ব বয়সীদের করোনা টীকাকরণ
Connect with us

উত্তর দিনাজপুর

মঙ্গলবার থেকে ইটাহারে শুরু হল ৪৫ উর্ধ্ব বয়সীদের করোনা টীকাকরণ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৮ মে : করোনার জেরে নাজেহাল গোটা দেশ। নিত্য নিজের থাবা বিস্তার করে চলেছে করোনা। করোনা আক্রান্তের গ্রাফ উর্ধ্বমুখী, সাথে বাড়ছে মৃতের সংখ্যা।

এই পরিস্থিতিতে সংক্রমণ রোধে ভ্যাক্সিনেশনের ওপরই ভরসা রাখছে বিশেষজ্ঞরা। দেশের পাশাপাশি করোনার প্রকোপ বাড়ছে এই রাজ্যে। ফলে উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দফতর। করোনা সংক্রমণে লাগাম টানতে সরকারের তরফে রাজ্য জুড়ে ইতিমধ্যে জারি করা পূর্নাঙ্গ লকডাউন। পাশাপাশি জোরকদমে চলছে করোনার টিকাকরণ। সেইমত মঙ্গলবার ৪৫ বছরের ঊর্ধ্বে সকলকে নতুন করে করোনার প্রথম ডোজ দেওয়া শুরু হল উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকে। এদিন ইটাহার গ্রামীণ হাসপাতাল চত্বরে শিবির করে এই ভ্যাক্সিনেশন কর্মসূচির আয়োজন করা হয়। ইটাহার ব্লকের ৪৫ বছর উর্ধ্ব সকল সাধারণ মানুষ এদিনের শিবিরে ভ্যাকসিন নেন। এই কর্মসূচি টানা চলবে বলে জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে।

Continue Reading
Advertisement