খেলার খবর
একাধিক রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
ডিজিটাল ডেস্কঃ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়।জয়ের ফলে একাধিক রেকর্ড গড়ল রোহিত ব্রিগেড। কি কি রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া?বিশ্ব ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসাবে আইসিসির সবকটি ফাইনালে দলকে তুললেন রোহিত শর্মা। ২০২৩ সালে রোহিতের নেতৃত্বে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে ভারত। ওই বছরই রোহিতের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া।
২০২৪ এ টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। আর মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে খেলাও নিশ্চিত করে ফেলল রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। দল হিসাবেও নজির গড়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৯ বার অংশ নিয়ে ৫ বার ফাইনালে উঠল ভারত। এই তালিকায় দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ।তারা ফাইনালে উঠেছে ৩ বার।এক মাঠে কোনও ম্যাচ না হেরে টানা জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে ভারত। এই তালিকায় এক নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। ডাবলিনে টানা ১০ ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। এতো গেল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের দলগত রেকর্ড।সেমিফাইনালে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে দলের পাশাপাশি ব্যক্তিগত রেকর্ড গড়লেন বিরাট কোহলি।
আরও পড়ুনঃমহাশূন্য অভিযানে ভারতকে টেক্কা দিতে মরিয়া পাকিস্তান
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ভারতের জয়ের অন্যতম কারিগর বিরাট কোহলি। ৯৮ বলে ৮৪ রান করে আউট হন কোহলি।ম্যাচের সেরার খেতাবও পেয়েছেন বিরাট কোহলি। আইসিসি টুর্নামেন্টে এই নিয়ে সপ্তম ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেলেন বিরাট। তালিকায় চতুর্থ স্থানে বিরাট কোহলি। আইসিসি ইভেন্টে ১০ বার ম্যাচের সেরা হয়েছেন শচীন তেণ্ডুলকর।রোহিত এবং গ্লেন ম্যাক্সওয়েল সেরার পুরস্কার পেয়েছেন ৮ বার। শচীন তেণ্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে রান তাড়া করতে নেমে ৮০০০ রান পূর্ণ করলেন বিরাট কোহলি। বিরাট কোহলি যেখানে ১৭০টি ম্যাচে এই সাফল্য অর্জন করলেন। সেখানে রান তাড়া করতে নেমে শচীন তেন্ডুলকর ২৪২টি ম্যাচে করেছেন ৮৭২০ রুনঃভ
আরও পড়ুনঃগর্ভপাতের সিদ্ধান্ত বদলে দিল জীবন, অকপট কুবরা সেত!
এদিনের ম্যাচে নাথান এলিসের ক্যাচ নিয়ে ক্যাচ ধরারও রেকর্ড গড়েছেন বিরাট। ফিল্ডার হিসাবে সবচেয়ে বেশি ক্যাচের নিরিখে বিরাট এখন দ্বিতীয় স্থানে।এখনও পর্যন্ত বিরাট কোহলি ক্যাচ ধরেছেন ১৬১টি। টপকে গেলেন রিকি পন্টিংকে। রিকি পন্টিং ধরেছেন ১৬০টি ক্যাচ। ক্যাচ ধরার তালিকায় অবশ্য শীর্ষে রয়েছেন মহেলা জয়বর্ধনে।তিনি ধরেছেন ২১৮টি ক্যাচ। বিরাটের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯ বলে ২৮ রানের ইনিংসে ১টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। আর এরসাথেই বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা। আইসিসি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়লেন রোহিত শর্মা।টপকে গেলেন ক্রিস গেইলের রেকর্ড।সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডে এতদিন একনম্বরে ছিলেন ক্রিস গেইল।মেরেছিলেন ৬৪টি ছক্কা।মঙ্গলের সেমিফাইনালে রোহিত শর্মার নামের পাশে লেখা হলো ৬৫ টি ছক্কা মারার রেকর্ড।সবমিলিয়ে অস্ট্রেলিয়াকে বধ করে একাধিক রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল ভারত।
