বলিউডে মাদক সরবরাহের অভিযোগে মুম্বইয়ে এন সি বি-র হাতে গ্রেফতার কলেজ ছাত্র
Connect with us

দেশ

বলিউডে মাদক সরবরাহের অভিযোগে মুম্বইয়ে এন সি বি-র হাতে গ্রেফতার কলেজ ছাত্র

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৪ মার্চ : গোপন সূত্রে খবর পেয়ে মুম্বইয়ের বাদ্রা এলাকা থেকে দু’লক্ষাধিক টাকা সহ এক মাদক সরবরাহকারীকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবি সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের বয়স ১৯ বছর। সে কলেজে পড়াশোনা করে।

মঙ্গলবার গভীর রাতে অভিজাত এলাকা বাদ্রা এলাকায় সে ঘোরাফেরা করছিল। সেই সময় এনসিবির কর্মীরা গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বেশকিছু মাদক এবং দু’লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে এনসিবির আধিকারিকরা জানতে পেরেছেন অভিযুক্ত যুবক বলিউডের বিভিন্ন তারকাদের মাদক সরবরাহ করত। দীর্ঘদিন ধরেই সে মাদক কারবারি হিসেবেই কাজ করে আসছে। কলেজে পড়ায় তাকে কেউ সন্দেহ করত না কিন্তু মাদক কারবারীদের সাথে শুধু যোগাযোগই নয় তাদের কাছ থেকে মাদক নিয়ে চড়া মূল্যে সেই মাদক বিভিন্ন বলিউডের তারকাদের কাছে পৌঁছে দিত অভিযুক্ত। স্বাভাবিকভাবেই অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে মাদক যোগ নিয়ে কিছুদিন আগে তোলপাড় হয়ে উঠেছিল সেই ঘটনার পর ফের এনসিবির আধিকারিকদের হাতে কলেজ ছাত্র গ্রেফতার হওয়ায় স্বাভাবিকভাবে বিস্মিত সকলে। ধৃত কলেজ ছাত্রকে আদালতে তোলা হলে ৪ দিনের এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।