বিশ্বের খবর
“ভারতে অত্যাচারের ভয়” – রানার প্রত্যর্পণ আটকানোর আর্জি!
ডিজিটাল ডেস্কঃ ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে পাকিস্তান থেকে আসা ১০ লস্কর-ই-তইবা জঙ্গির হামলায় ১৬৬ জনের প্রাণ গিয়েছিল। নিহতদের মধ্যে ছয়জন মার্কিন নাগরিকও ছিলেন। সেই হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন তাহাউর রানা। তাঁর সহযোগী ছিলেন কুখ্যাত সন্ত্রাসী ডেভিড কোলম্যান হেডলি। হামলার পরপরই ভারত রানার প্রত্যর্পণের জন্য ওয়াশিংটনের কাছে আবেদন জানায়।
তাঁকে ফেরত পাঠাতে অস্বীকার করে আমেরিকা। পরে, ২০২০ সালের জুন মাসে আমেরিকার পুলিশ ফের তাঁকে গ্রেফতার করে। ক্যালিফোর্নিয়ার একটি আদালতে রানার তরফে জামিনের আবেদন জানানো হলেও তা খারিজ হয়ে যায়। ভারতে প্রত্যর্পণের নির্দেশ পুনর্বিবেচনার জন্য আমেরিকার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন। নিজের আর্জিতে রানা উল্লেখ করেছেন, “আমি পাকিস্তানি এবং মুসলিম।
আরও পড়ুনঃভাঙরি ক্রেতা সেজে বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে আটক যুবক
তাই আশঙ্কা করছি, ভারতীয় কর্তৃপক্ষ আমার উপর অত্যাচার চালাতে পারেন।” বর্তমানে তিনি আমেরিকার কারাগারে বন্দি রয়েছেন। ২০০৮ সালের মুম্বই হামলায় তাঁর প্রত্যক্ষ যোগাযোগের প্রমাণ পাওয়ার পর থেকেই ভারত তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রানা দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন প্রত্যর্পণ আটকানোর জন্য। নিম্ন আদালত থেকে শুরু করে ওয়াশিংটনের প্রাদেশিক আদালত এবং সান ফ্রান্সিসকোর আপিল আদালত— সর্বত্রই প্রত্যর্পণের পক্ষেই রায় গিয়েছে। তবুও বারবার আইনি প্রক্রিয়ার ফাঁক গলে নিজেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি। এবার সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে পুরো প্রক্রিয়াকে বিলম্বিত করার চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
