বিনোদন
সুশান্ত সিং রাজপুত ও বিভ্রান্ত তত্ত্বের একবছর
নিউজ ডেস্ক, ১৪ জুন : ১৪ই জুন, ২০২০ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে তার মুম্বইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছিলো। ঘটনার এক বছর অতিক্রান্ত। গত এক বছরে রাজনৈতিক দল, বলিউড অভিনেতা অভিনেত্রী, ডিরেক্টর, টেলিভিশন জগতের পরিচিত মুখ সকলেই এই ঘটনায় হত্যাআত্মহত্যা পরিকল্পিত হত্যা এসব তত্ত্ব নিয়ে মুখ খুলেছেন।
সক্রিয়ভাবে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। যদিও জীবিত অবস্থায় কেউই তেমন যোগাযোগে ছিলেন না প্রয়াত অভিনেতার। শুধু কি তাই মৃত্যু রহস্য উদঘাটনে মুম্বাই পুলিশ, সিবিআই, এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সকলেই মাথার ঘাম পায়ে ফেলেছেন। কিন্তু এরা কেউই আজ পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য, প্রমাণিত তথ্য দেয়নি। প্রাথমিকভাবে একটি আত্মহত্যা মামলা হিসাবে নথিভুক্ত হওয়ায় এই সিবিআইকে হত্যার তদন্তটি আনা হয়েছিল। সিবিআই এখনও পর্যন্ত আদালতে কোনও চার্জশিট জমা দেয়নি। আজ ট্রেন্ডিং হ্যাশট্যাগ এ ভরে গিয়েছে স্যোশাল মিডিয়া। শোকপ্রকাশ করছেন সকলেই। কিন্তু এসবের মধ্যেও আজও অধরা প্রকৃত মৃত্যুর কারণ। আত্মহত্যা, হত্যা কোনোকিছুরই সঠিক তথ্য পাওয়া যায়নি। গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীকে যেমন কাঠগড়ায় তোলা হয়েছে, সে ও পালটা সুশান্তের দিদি ও পরিবারকে এসবের জন্য দায়ী করে নিজের দায় এড়িয়ে ফেলতে চাইছেন। বেশ কিছু স্যোশাল মিডিয়ায় ফলাও করে প্রয়াত অভিনেতার মা কে নিয়ে শেষ পোষ্টটিকে তাঁর অবসাদগ্রস্ত হওয়ার দাবি করছে। আবার বেশ কিছু স্যোশাল মিডিয়ায় জীবনের শেষ সময়ে মাদকাসক্ত হয়ে অসংলগ্ন হয়ে পরা সুশান্তের ভিডিও ছড়িয়েছে। এক্ষেত্রে স্যোশাল মিডিয়ায় অভিনেতার করা পোষ্ট আর তার মৃত্যু নিয়ে ষড়যন্ত্রমূলক তত্ত্ব অস্বীকার করার মত নয়। ছোট্ট শহর থেকে উঠে আসা এই সম্ভাবনাময় অভিনেতা পড়াশোনাতেও ছিলেন মেধাবী। কিন্তু সেই ক্যারিয়ারকে না বেছে নিজেকে তার অভিনিত চরিত্রের আড়ালে রেখেছেন বহুবার। টেলিভিশন এর জনপ্রিয় সিরিজ ‘পবিত্র রিস্তা’-র মানব যেমন সকলের মনে জায়গা করেছিলো তেমনই ‘কাই পো চে’, ‘এম এস ধোনি’ ‘ছিঁছোরে’ ‘কেদারনাথ’ সদাহাস্য এই অভিনেতা নিজের অভিনয় দক্ষতার প্রমাণও দিয়েছেন। কিন্তু সুশান্ত সিং রাজপুতের রহস্যময় এই বহু তত্ত্বযুক্ত এই মৃত্যুর ঘটনা আরও একবার ফিরিয়ে আনছে আরেক উজ্জ্বল অভিনেত্রী যিনি ক্যারিয়ারের শুরুতেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন -দিব্যা ভারতী। ৫ই এপ্রিল, ১৯৯৩ মুম্বাই তে নিজেরই বহুতল ফ্ল্যাটের ব্যালকনি জানলা থেকে পরে গিয়ে মৃত্যু হয়েছিলো মাত্র ১৯ বছর বয়সী দিব্যার। রহস্য এই মৃত্যুর ঘটনার পরও বহু তত্ত্ব প্রকাশিত হয়। মদ্যপ দিব্যা হঠাৎই পরে গেছিলেন, নাকি কেউ ধাক্কা দিয়েছিলও, নাকি স্বামী সাজিদ নাদিদওয়ালার সাথে কোনো বাকবিতন্ডায় ঘটেছিলো এই ঘটনা। হাজার হাজার ফ্যানদের প্রশ্ন থাকা সত্বেও শেষ পর্যন্ত প্রমাণের অভাবে পুলিশ বন্ধ করেছিলো কেস। সুশান্তের মৃত্যুর পরও হাজার রকমের বিভ্রান্তকর তত্ত্ব ছাড়া হয়তো আপাতত তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। তবে কি ফের অজানা কারণ, প্রমাণের অভাবে বন্ধ হবে আরেকটি কেস ডায়রি! অধরা থাকবে মৃত্যুর প্রকৃত কারণ! এই প্রশ্নই আজ আরও একবার ঘুরে আসছে অতীতের পাতা থেকে। https://www.instagram.com/p/CA-S3cIDWOx/?utm_source=ig_web_button_share_sheet
