ওয়াংখেড়ে স্টেডিয়ামের আট কর্মী করোনায় আক্রান্ত। চিন্তার ভাঁজ আয়োজকদের কপালে
Connect with us

দেশ

ওয়াংখেড়ে স্টেডিয়ামের আট কর্মী করোনায় আক্রান্ত। চিন্তার ভাঁজ আয়োজকদের কপালে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩ এপ্রিল : ৯ই এপ্রিল থেকে শুরু হতে চলেছে ২০২১ এর আইপিএল। আর টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআইয়ের জন্য আশঙ্কার খবর। করোনায় আক্রান্ত মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৮ মাঠকর্মী।

৯ এপ্রিল থেকে শুরু দেশের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। ১০ তারিখ ওয়াংখেড়েতে ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস। আর খেলা শুরুর সাত দিন আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৮ মাঠকর্মী কোভিড পজিটিভ হওয়ায় স্বভাবতই চিন্তা বাড়ল আয়োজকদের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মোট ১৯ জন গ্রাউন্ডসম্যান কাজ করেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে তাঁদের প্রত্যেকের কোভিড ১৯ টেস্ট করা হয়েছিল। আট জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। গত ২৬ মার্চ তিন জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। ১ এপ্রিল আরও পাঁচ জনের কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। এই মূহুর্তে দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। আক্রান্তের দিক দিয়ে সর্বোচ্চ এগিয়ে মুম্বাই। আর এই পরিস্থিতিতে স্টেডিয়াম কর্মীদের করোনা পজিটিভ হওয়ার খবরে ম্যাচের করা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Continue Reading
Advertisement