দেশ
করোনার থাবা বি-টাউনে। প্রয়াত ছিঁছোরে সিনেমায় সুশান্তের সহ অভিনেত্রীর
নিউজ ডেস্ক , ৬ মে : বি-টাউনে ক্রমশই নিজের থাবা বিস্তার করছে করোনা ভাইরাস। এবারে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মারাঠি, হিন্দি সিনেমা ও টেলিভিশন সিরিয়ালের অভিনেত্রী অভিলাষা পাটিল।
বুধবার রাতে প্রয়াত হন তিনি। প্রয়াত সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিঁছোরে’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।জানা গিয়েছে, বারাণসীতে শ্যুটিং করছিলেন আভিলাষা। সেখানই তাঁর জ্বর আসে। এরপর মুম্বইতে ফিরে আসেন তিনি। ভর্তি করা হয়েছিল মুম্বইয়েরই এক বেসরকারি হাসপাতালে। বেশ কয়েকদিন আইসিইউতে জীবনমরণ লড়াইয়ের পর বুধবার রাতে মৃত্যু হয় অভিনেত্রীর।অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সিনে ইন্ডাস্ট্রিতে। মারাঠি বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি। বহু তারকা এই দুঃসংবাদে শোকপ্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অভিনেত্রীর ভক্তরাও। বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন অভিলাষা। এঁদের মধ্যে সুশান্ত সিং রাজপুতের ‘ছিছোড়ে’, আলিয়া-বরুণের ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’, করিনা-কিয়ারার ‘গুড নিউজ’ও রয়েছে। এ ছাড়াও অভিনয় করেছেন বহু মারাঠি ধারাবাহিক এবং ছবিতেও।
