কলকাতা
আরজি করে ধর্ষণ-খুন কাণ্ডের ৩ পাতার স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই
নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের নতুন করে তদন্ত শুরু হয়েছে। শুক্রবার তারই প্রমান আদালতে জমা দিল সিবিআই। আরজি করে ধর্ষণ-খুন কাণ্ডে শিয়ালদহ আদালতে তিন পাতার স্টেটাস রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের একাংশের সূত্রে খবর, তাদের নজরে রয়েছে মোট তিন জনের মোবাইলের ‘কল ডিটেলস’ এবং আরও বেশ কয়েক জনের বয়ান রেকর্ড করা হয়েছে। সেসব রিপোর্টে জানানো হয়েছে বলে জানা গিয়েছে, সিবিআই সূত্রে।
এ প্রসঙ্গে নির্যাতিতার বাবা জানিয়েছেন, সিবিআই যে নতুন করে তদন্ত শুরু করছে, তার প্রমাণ আজ শুক্রবার আদালতে জমা দেওয়া হয়েছে। তবে তারা আরও দ্রুত তদন্তের ফল জানতে চান। যদিও বিচারক তাঁদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন।
আরজি করে তরুণী চকিৎসককে ধর্ষণ-খুন কাণ্ডে সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করেছিল অভয়ার পরিবার। এই মামলায় প্রথম যে চার্জশিট সিবিআই দেয়, তাতে একমাত্র অভিযুক্ত হিসাবে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই দোষী বলে চিহ্নিত করা হয়েছিল।
সেই চার্জশিট অনুযায়ী বিচার প্রক্রিয়া শুরু হয় এবং ধৃত সঞ্জয় রাইকেই দোষী সাব্যস্ত করা হয়। তাঁকে আজীবন কারাবাসের সাজা দেওয়া হয়। নির্যাতিতার পরিবারের দাবি, ধর্ষণ-খুন কাণ্ডে একা সঞ্জয় রাই জড়িত নন। নির্যাতিতার পরিবার প্রশ্ন করে যে, বাকি অভিযুক্তদের কি হবে?
আরও পড়ুন – সুটকেস খুলতেই স্তব্ধ পুলিশ! ভিতরে স্ত্রীর দেহ, খুনি স্বামী পলাতক
তাই অভয়ার পরিবার আদালতে জানিয়েছিল, সিবিআইয়ের তদন্তের অগ্রগতির বিষয়ে তারা জানতে পারছে না। তার ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে তদন্তের অগ্রগতির প্রথম রিপোর্ট জমা দেয় সিবিআই। আজ সেই মামলায় তিন পাতার স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরজি কর-কাণ্ডের তদন্তে নেমে হাসপাতালের কিছু অংশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে সিবিআই। বেশ কয়েক জনকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে। এবার নতুন করে আরও কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হল। ওই তিন পাতার স্টেটাস রিপোর্টে সিবিআই তেমনটাই দাবি করেছে বলে সূত্রের খবর। আরও জানা গিয়েসে, আরজি করে মামলায় এখন নতুন করে ২৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। নতুন করে তিন জনের কল ডিটেলস দেখা হচ্ছে বলে রিপোর্টে জানানো হয়েছে।
আরও পড়ুন – মাচা শোতে হেনস্থার শিকার শ্রাবন্তী, রেগে গিয়ে যুবককে চড়-ঘুষি
