মাচা শোতে হেনস্থার শিকার শ্রাবন্তী, রেগে গিয়ে যুবককে চড়-ঘুষি
Connect with us

ভাইরাল খবর

মাচা শোতে হেনস্থার শিকার শ্রাবন্তী, রেগে গিয়ে যুবককে চড়-ঘুষি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রায়ই শিরোনামে থাকেন, কখনো ব্যক্তিগত জীবন, কখনো সম্পর্কের গুঞ্জন, আবার কখনো কাজের জন্য। তবে এবার একেবারে অন্য কারণে চর্চায় তিনি। অসমে এক মাচা শো করতে গিয়ে শারীরিক হেনস্থার শিকার হন অভিনেত্রী। মেজাজ হারিয়ে অভিযুক্ত যুবককে প্রকাশ্যে চড়-ঘুষি মারেন তিনি। মুহূর্তের মধ্যে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে।

জানা যাচ্ছে, ঘটনাটি প্রায় দু’মাস আগের। অসমের এক শহরে মাচা শো করতে গিয়েছিলেন শ্রাবন্তী। যথারীতি বিশাল সংখ্যক দর্শক হাজির ছিলেন তাকে দেখতে। অনুষ্ঠানের শুরুতেই ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তি অভিনেত্রীকে স্পর্শ করার চেষ্টা করেন। আচমকা এই ঘটনায় চমকে যান শ্রাবন্তী। তবে সঙ্গে সঙ্গেই পাল্টা প্রতিক্রিয়া দেখান তিনি। অভিযুক্ত যুবককে এলোপাথাড়ি চড়-ঘুষি মারেন অভিনেত্রী। পরে নিরাপত্তারক্ষীরা এসে তাকে মঞ্চে নিয়ে যান।

আরও পড়ুনঃ আইপিএল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী! চ্যাম্পিয়ন দল জানিয়ে দিলেন আইআইটি বাবা

এই ঘটনার বিষয়ে সংবাদমাধ্যমকে শ্রাবন্তী বলেন, “ব্যবস্থাপনা একেবারেই ভালো ছিল না। রাতও হয়ে গিয়েছিল। নিরাপত্তারক্ষী থাকলেও তা পর্যাপ্ত ছিল না। হঠাৎ ভিড় থেকে একটা হাত আমার দিকে এগিয়ে আসে, অশ্লীলভাবে ছোঁয়ার চেষ্টা করে। আমার হাত বুকের কাছে ছিল বলেই হয়তো বড় কিছু হয়নি, নয়তো ওর উদ্দেশ্য কী ছিল, তা আশা করি সবাই বুঝতে পারছে। সেই সময় মাথায় আর কিছু আসেনি, সঙ্গে সঙ্গে হাত ধরে চড়-ঘুষি মেরে দিয়েছি। তারকা তো পরে, আগে আমি একজন মেয়ে।”

Advertisement
ads

তিনি আরও বলেন, “আমাকে যদি এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, তাহলে সাধারণ মেয়েরা কতটা ঝুঁকিতে থাকে, তা সহজেই বোঝা যায়। তাই এই ধরনের ঘটনার প্রতিবাদ করা জরুরি। আমি চুপ করে থাকিনি, প্রত্যেক মেয়েকেই এভাবে প্রতিবাদ করতে হবে।”

এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা। অনেকেই শ্রাবন্তীর সাহসিকতার প্রশংসা করেছেন। কেউ কেউ বলছেন, মাচা শো-এর মতো জনসমাগমে তারকাদের নিরাপত্তা আরও জোরদার করা উচিত। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেন এ ধরনের অনুষ্ঠানে নিরাপত্তার ঘাটতি থাকে।