উপাচার্য পদে থাকছেন না ভাস্কর গুপ্ত, বিজ্ঞপ্তি জারি রাজভবনের
Connect with us

কলকাতা

উপাচার্য পদে থাকছেন না ভাস্কর গুপ্ত, বিজ্ঞপ্তি জারি রাজভবনের

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: আগামী ৩১শে মার্চ পর্যন্ত অধ্যাপক হিসাবে ভাস্কর গুপ্তের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা। তার আগেই রাজভবন থেকে বিজ্ঞপ্তি জারি করা হল। যাদবপুরের উপাচার্যপদ থেকে ভাস্কর গুপ্তকে সরিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

মেয়াদ শেষের তিন দিন আগে বিজ্ঞপ্তি জারি রাজভবনের। যাদবপুরে ভারপ্রাপ্ত উপাচার্য পদে আর থাকছেন না ভাস্কর গুপ্ত। অর্থাৎ, সময়ের আগেই তাকে সরিয়ে ফেলা হল। বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমোদনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রাজভবনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালে ২০ এপ্রিল ভাস্কর গুপ্তকে উপাচার্য পদে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। এই বিজ্ঞপ্তি জারির সময় থেকেই তা কার্যকর হবে। আচার্য বোসের অনুমোদনেই এই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন – বিদেশের মাটিতে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় তুলকালাম

Advertisement
ads

ভাস্কর গুপ্ত রাজভবনের এই নির্দেশিকা প্রসঙ্গে বলেন, ২০২৪ সালের ২২ এপ্রিল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব নিয়েছিলাম। আমি যত দিন উপাচার্যের দায়িত্বে ছিলাম, যাদবপুরের উন্নয়নের স্বার্থে কাজ করেছি। ৩১ তারিখ পর্যন্ত আমি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক হিসাবে থাকব।

এদিকে ভাস্কর গুপ্তকে অপসারণের ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয় আপাতত উপাচার্যহীন। ফলে আশঙ্কাকরা হচ্ছে , নতুন করে যাদকপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হতে পারে বলে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যপাল সিভি আনন্দ বসে ইতিপূর্বে রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন। আরও ১৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ এখনও বাকি। তার মধ্যে অন্যতম হল যাদবপুর বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন – লোকসভায় পাশ হল ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’

Advertisement
ads
Continue Reading
Advertisement