ডিলিমিটেশন বিল পাসে বিশেষ অধিবেশন! ১৬ আগস্ট থেকে লোকসভায় বড় প্রস্তুতি
Connect with us

দেশের খবর

ডিলিমিটেশন বিল পাসে বিশেষ অধিবেশন! ১৬ আগস্ট থেকে লোকসভায় বড় প্রস্তুতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ লোকসভায় আসন পুনর্বিন্যাস (Delimitation) বিল পাশ করাতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, আগামী ১৬ আগস্ট থেকে তিন দিনের বিশেষ অধিবেশন (Special Session) ডাকতে পারে কেন্দ্র। এই অধিবেশন চলবে ১৮ আগস্ট পর্যন্ত। জানা যাচ্ছে, আসন পুনর্বিন্যাস বিলের পাশাপাশি মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) পেশ করার পরিকল্পনাও রয়েছে সরকারের।

সাংবিধানিক সংশোধনী (Constitutional Amendment) হওয়ায় ডিলিমিটেশন বিল পাশ করাতে লোকসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা (Two-Third Majority) প্রয়োজন। কিন্তু শুরু থেকেই এই বিলের বিরোধিতা করে আসছে বিরোধী শিবির। ফলে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে বিজেপি (BJP) বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা শুরু করেছে।

সংসদে অচলাবস্থার মধ্যেই কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন। প্রায় ৫০ মিনিটের ওই বৈঠকে রাহুল গান্ধীর পাশাপাশি উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও। কংগ্রেস (Congress) সূত্রের দাবি, বিল নিয়ে আলোচনা হলেও দলটি এখনও সমর্থনের বিষয়ে রাজি নয়।

কংগ্রেসের অনীহার পর বিজেপির নজর এখন অন্যান্য বিরোধী দলের দিকে। বিশেষ করে তামিলনাড়ুর ডিএমকে (DMK)-র অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ দক্ষিণের একাধিক রাজ্য দীর্ঘদিন ধরে ডিলিমিটেশন নিয়ে আপত্তি জানিয়ে আসছে।

Advertisement
ads ads

দক্ষিণের রাজ্যগুলির আশঙ্কা, জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হওয়ার কারণে ভবিষ্যতে লোকসভায় তাদের প্রতিনিধিত্ব (Representation) কমে যেতে পারে। সেই কারণেই ডিএমকের অবস্থান এই বিলের ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে।

সরকারি সূত্রের দাবি, বিরোধীদের আপত্তির বিষয়টি মাথায় রেখে বিলের খসড়ায় আসন বৃদ্ধির হার নিয়ে স্পষ্ট উল্লেখ থাকতে পারে। জনসংখ্যার পরিবর্তন হলেও সব রাজ্যে প্রায় ৫০ শতাংশ হারে আসন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করছে কেন্দ্র।

তবে প্রয়োজনীয় সংখ্যা নিশ্চিত করতে এখনও রাজনৈতিক আলোচনা জারি রয়েছে। বিরোধী সাংসদদের ক্রস ভোটিং (Cross Voting) বা ভোটদানে বিরত থাকার সম্ভাবনাও খতিয়ে দেখছে শাসক দল। ফলে সংসদে বিল ওঠার আগে পর্যন্ত সংখ্যার লড়াই (Numbers Game) ঘিরে রাজনৈতিক উত্তেজনা বজায় থাকবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads